বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

তিন মাসের মাথায় আগাম নির্বাচনের ডাক তাকাইচির

তিন মাসের মাথায় আগাম নির্বাচনের ডাক তাকাইচির

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, তিনি আগামী শুক্রবার সংসদ ভেঙে দিচ্ছেন। তিনি আগাম সাধারণ নির্বাচনের ডাক দেবেন। তার সরকারের বিভিন্ন পরিকল্পনা ও ব্যয়ের বিষয়ে ভোটারদের সমর্থন পাওয়ার উদ্দেশ্য সামনে রেখেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। খবর বিবিসির।

তাকাইচি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় গতকাল সোমবার এ ঘোষণা এলো। তিনি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। গতকাল এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমি আজ সিদ্ধান্ত নিয়েছি, ২৩ জানুয়ারি সংসদ (নিম্নকক্ষ) ভেঙে দেওয়া হবে।’

আগাম নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের সবকটিতে ভোট হবে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই হবে তাকাইচির জন্য প্রথম বড় কোনো নির্বাচনী পরীক্ষা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমানে জাপানের জনগণের মধ্যে তার যে জনপ্রিয়তা রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে তিনি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে নিজের অবস্থান আরও শক্ত করতে চান। একই সঙ্গে নিজের জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতাকেও মজবুত করতে চাইছেন তিনি।

এ নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে, দেশটির মানুষ সরকারের খরচ বৃদ্ধি করার পরিকল্পনাকে কীভাবে দেখছে। জাপানে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা জীবনযাত্রার খরচ বৃদ্ধি সাধারণ মানুষের প্রধান দুশ্চিন্তার কারণ।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X