কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে কমছে প্রবাসীদের কাজের সুযোগ, নতুন নির্দেশনা জারি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে মার্কেটিং ও বিক্রয় খাতে ‘সৌদিকরণ’ হার ৬০ শতাংশে উন্নীত করার নতুন নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের আওতায় বেসরকারি খাতের অন্তত ১৮টি পেশায় সৌদি নাগরিক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে দেশটির বেসরকারি খাতে কর্মরত হাজার হাজার প্রবাসী কর্মী, বিশেষ করে দক্ষিণ এশিয়ার বিপণন ব্যবসায়ীরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, তিন বা ততোধিক কর্মী রয়েছে; এমন বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং সংক্রান্ত পদে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দিতে হবে। এসব পদের মধ্যে রয়েছে মার্কেটিং ও বিজ্ঞাপন ব্যবস্থাপক, বিজ্ঞাপন এজেন্ট, মার্কেটিং বিশেষজ্ঞ, গ্রাফিক ও বিজ্ঞাপন ডিজাইনার, জনসংযোগ পেশাজীবী এবং আলোকচিত্রী। এই সিদ্ধান্ত ঘোষণার তিন মাস পর থেকে কার্যকর হবে। এ ছাড়া এসব পদের জন্য ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল।

একই সঙ্গে বিক্রয় খাতেও ৬০ শতাংশ সৌদিকরণ হার প্রযোজ্য করা হয়েছে। এর আওতায় পড়বে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি ও যোগাযোগ সরঞ্জাম বিক্রয় বিশেষজ্ঞ এবং কমার্শিয়াল স্পেশালিস্টসহ বিভিন্ন পেশা। এই নির্দেশনাও তিন মাসের গ্রেস পিরিয়ড শেষে কার্যকর হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই পদক্ষেপের লক্ষ্য হলো শ্রমবাজারকে আরও আকর্ষণীয় করে তোলা, সৌদি নাগরিকদের জন্য উচ্চমানের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং চাকরির স্থিতিশীলতা বৃদ্ধি করা।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X