বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আমরা বুড়ো হয়ে গেছি—চঞ্চলকে বললেন পরী

চঞ্চল চৌধুরী ও পরী মণি I ছবি : সংগৃহীত
চঞ্চল চৌধুরী ও পরী মণি I ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের দুই মেরুর দুই নক্ষত্র চঞ্চল চৌধুরী ও পরী মণি। একজন তার জাদুকরী অভিনয়ে মুগ্ধ করে রেখেছেন দেশ-বিদেশের দর্শককে, অন্যজন গ্ল্যামার আর সাহসিকতায় মাতিয়ে রাখেন রুপালি পর্দা। সম্প্রতি এক অনুষ্ঠানে এই দুই তারকাকে একসঙ্গে দেখা গেল দারুণ ফুরফুরে মেজাজে। সেখানে যেমন একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হলেন, তেমনি মেতে উঠলেন খুনসুটিতেও।

অনুষ্ঠানে পরী মণিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘স্ক্রিনে পরীর যে অ্যাপিয়ারেন্স, দর্শক তার চেহারায় প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যায়। এটা ওর বড় প্লাস পয়েন্ট। তবে শুধু সৌন্দর্য নয়, ওর যে অভিনয় দক্ষতা আছে, সেটাকেও নির্মাতাদের আরও বেশি কাজে লাগানো উচিত। আমার মনে হয় পরীমণিকে আরও নতুনভাবে এক্সপ্লোর করার সুযোগ রয়েছে।’

তবে অনুষ্ঠানের আবহাওয়া বদলে যায় পরী মণির এক মজার মন্তব্যে। পর্দার পেছনের একটি ঘটনা শেয়ার করে হাস্যোজ্জ্বল পরী বলেন, ‘আজ লিফটে করে আসার সময় হাসাহাসি করতে করতে ভাইয়াকে (চঞ্চল চৌধুরী) বলছিলাম—ভাইয়া, একটা যুগ পার হয়ে গেল! আমাদের যখন একসঙ্গে কাজ হচ্ছে, তখন আমরা বুড়ো হয়ে গেছি।’ পরীর এমন খুনসুটির জবাবে চঞ্চল চৌধুরীও কম যাননি, তিনি মজা করে নিজেকেই ‘বুড়ো’ হিসেবে দাবি করে নেন।

বয়স ও সময়ের এই সমীকরণ নিয়ে পরী মণি আরও বলেন, ‘টিনএজ সময়টা তো আমরা সবাই পেছনে ফেলে এসেছি। মনের ভেতরে হয়তো এখনও টিনএজ ভাবটা আছে, কিন্তু বয়স তো আর থেমে থাকে না। হয়তো এই সময়টাতেই আমাদের একসঙ্গে কাজ হওয়ার কথা ছিল।’ সবশেষে নিজেদের নতুন কাজ নিয়ে আশাবাদ ব্যক্ত করে পরী জানান, তিনি চান তাদের এই কাজটি দর্শক পছন্দ করুক এবং এটি একটি ভালো কাজ হয়ে উঠুক।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X