বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

মিয়ানমারে ভোটগ্রহণ সমাপ্ত, এগিয়ে সেনা সমর্থিত দল

তিন দফায় ভোট
মিয়ানমারে ভোটগ্রহণ সমাপ্ত, এগিয়ে সেনা সমর্থিত দল

সংঘাতকবলিত মিয়ানমারে গতকাল রোববার সাধারণ নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে তিন পর্বে নির্বাচন শেষ হয়। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইরাবতী বলছে, জান্তা পরিচালিত ভোটে প্রভাবশালী সামরিক বাহিনী সমর্থিত দল ভূমিধস বিজয়ের পথে। সমালোচকরা বলছেন যে এটি শুধু সেনাবাহিনীর ক্ষমতা দখল আরও দীর্ঘায়িত করবে। দেশটির সামরিক শাসনের দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে জেনারেলরা এক দশক ধরে বেসামরিক নেতৃত্বাধীন সংস্কারের জন্য আড়ালে অবস্থান নিয়েছিলেন।

রয়টার্স বলছে, জান্তাপ্রধান একটি রাজনৈতিক ভূমিকা গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের আগের দুই পর্বের ভোট ২৮ ডিসেম্বর ও ১১ জানুয়ারি গ্রহণ করা হয়। এই পর্বগুলোতে ভোটার উপস্থিতি প্রায় ৫৫ শতাংশের মতো ছিল বলে দাবি সামরিক কর্তৃপক্ষের।

দেশটির তুমুল জনপ্রিয় নেত্রী অং সান সু চিকে কারাবন্দি এবং তার দল বিলুপ্ত করা হয়েছে। এজন্য গণতন্ত্রপন্থিরা বলছেন, এ ব্যালট শুধু সামরিক মিত্রদের জন্য নির্ধারিত। ৩৪ বছর বয়সী ইয়াঙ্গুনের এক বাসিন্দা বলেন, এ নির্বাচন থেকে আমি কিছু আশা করি না। এ বিষয়গুলো (নির্বাচন) তাদের ক্ষমতার মেয়াদ বাড়াবে।

এই পর্বে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুন ও গুরুত্বপূর্ণ শহর মান্দালয়সহ ৬০টি শহরে ভোট গ্রহণ করা হয়। অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের মধ্যেই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

জাতিসংঘসহ অধিকার আন্দোলনকারী গোষ্ঠীগুলো এ নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যায়িত করে এক ‘সামরিক বাহিনীর দখল টিকিয়ে রাখার মহড়া’ বলে উল্লেখ করেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X