বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম
প্রিন্ট সংস্করণ

ভাইরাসের প্রাদুর্ভাব, দেশে দেশে সতর্কতা

মাইক্রোস্কপে ধরা পড়া ব্যাকটেরিয়া। ছবি : সংগৃহীত
মাইক্রোস্কপে ধরা পড়া ব্যাকটেরিয়া। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব এশিয়ার বিভিন্ন অংশে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে। এ ভাইরাস শনাক্ত করতে কিছু দেশ বিমানবন্দরে স্ক্রিনিং (স্বাস্থ্য পরীক্ষা) জোরদার করেছে।

পশ্চিমবঙ্গ থেকে ফ্লাইট যায়—এমন তিনটি বিমানবন্দরে যাত্রীদের স্ক্রিনিং শুরু করেছে থাইল্যান্ড। নেপালও কাঠমান্ডু বিমানবন্দর ও ভারতের সঙ্গে থাকা স্থল সীমান্তগুলোতে আগত যাত্রীদের স্ক্রিনিং শুরু করেছে।

চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গে পাঁচজন স্বাস্থ্যকর্মী এ ভাইরাসে আক্রান্ত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সংস্পর্শে আসা প্রায় ১১০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই ভাইরাস প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে। এতে মৃত্যুর হার অনেক বেশি—৪০ থেকে ৭৫ শতাংশ। কারণ, এর কোনো টিকা বা ওষুধ নেই।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এর প্রকোপ বেশি দেখা গেছে। ২০০১ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ১০০ জনের বেশি মানুষ মারা গেছেন। ভারতে এই ভাইরাস আগেও শনাক্ত হয়েছে। ২০০১ ও ২০০৭ সালে পশ্চিমবঙ্গে এর প্রাদুর্ভাবের খবর পাওয়া গিয়েছিল।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১০

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১১

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১২

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৩

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৪

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৫

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৬

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১৭

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৮

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৯

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

২০
X