বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

শি জিনপিংয়ের কাছে কী চান স্টারমার

তিন দিনের সফরে বেইজিংয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী
শি জিনপিংয়ের কাছে কী চান স্টারমার

তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ২০১৮ সালের পর এটিই কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রায় ৬০ জন প্রভাবশালী ব্রিটিশ ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি। এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে স্টারমারের বৈঠকের কথা রয়েছে।

চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেই স্টারমার বলেছেন, ‘মুক্তমনা হতে আমরা সংকল্পবদ্ধ। তবে জাতীয় স্বার্থের বিষয়ে একাগ্রচিত্ত।’

চীনের সঙ্গে যুক্তরাজ্যের ঝিমিয়ে পড়া সম্পর্ককে নতুন করে চাঙা করাই কিয়ার স্টারমারের লক্ষ্য। চীনের সঙ্গে উন্নত সম্পর্ক স্থাপন করতে পারলে ব্রিটিশ জনগণ ও ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবে বলে মন্তব্য করেছেন তিনি। স্টারমার বলেন, ‘আমাদের প্রতিনিধিদলে যুক্তরাজ্যের বহু কোম্পানির সিইওরা (প্রধান নির্বাহী) রয়েছেন, এটাই প্রমাণ করে যে, আমাদের জন্য অনেক সুযোগ রয়েছে। এই সুযোগ যুক্তরাজ্যের জন্য অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে।’

বুধবার বেইজিং পৌঁছানোর পর তিনি বলেন, এই সফরের মূল লক্ষ্য হলো স্থবির হয়ে থাকা দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার মাধ্যমে ব্রিটিশ নাগরিকদের পকেটে আরও অর্থ আনা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা। তবে চীন সফর নিয়ে খোদ যুক্তরাজ্যেই সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী। উইঘুর মুসলিম ও অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের ওপর দমন-পীড়নের কারণে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে চীনের বিরুদ্ধে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বৃহস্পতিবার প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি খিয়াংয়ের সঙ্গে বৈঠকে বসবেন, যেখানে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি জাতীয় নিরাপত্তার স্পর্শকাতর বিষয়গুলোও আলোচনায় আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১০

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১১

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১২

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৩

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৫

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৬

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৭

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৮

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৯

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

২০
X