বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০১:০৬ পিএম
প্রিন্ট সংস্করণ

রুশ আক্রমণের শিকার হওয়ার শঙ্কা সুইডেনের

রাশিয়ান যুদ্ধযান। ছবি : সংগৃহীত
রাশিয়ান যুদ্ধযান। ছবি : সংগৃহীত

রাশিয়ার সামরিক আক্রমণের শিকার হতে পারে বলে আশঙ্কা করছে সুইডেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য হতে চাওয়া এ দেশটির এক সংসদীয় রিপোর্টে এ আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।

খবরে বলা হয়, দেশটির পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির একটি রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনীর স্থল ইউনিট ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকলেও, সুইডেনের বিরুদ্ধে (রাশিয়ার পক্ষ থেকে) অন্য ধরনের সামরিক হামলার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। সুইডেনের বিরুদ্ধে বিমানবাহিনী, নৌবাহিনী, দূরপাল্লার অস্ত্র বা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে সামরিক অভিযান চালানোর বিষয়ে রাশিয়ার যে ক্ষমতা রয়েছে, তা অক্ষত আছে। অবশ্য এ বিষয়ে জানতে চাওয়া হলে সুইডেনের পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

মূলত রাশিয়ার হুমকি থেকে বাঁচতে ইউরোপীয় এ দেশটি ন্যাটোর সদস্য হতে ইচ্ছুক বলে আগেই জানিয়েছিল। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর গত বছর সামরিক ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করেছে। তবে তুরস্ক ও হাঙ্গেরি এখনো আবেদনটি অনুমোদন করেনি।

সংসদীয় ওই রিপোর্টে সুইডেনের জন্য একটি নতুন প্রতিরক্ষা মতবাদের রূপরেখা দেওয়া হয়েছে। এতে ন্যাটোর সদস্যপদ লাভের মাধ্যমে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। বেশিরভাগ পশ্চিমা রাষ্ট্রের মতো স্নায়ুযুদ্ধের অবসানের পর সুইডেনও তার প্রতিরক্ষা ব্যয় কমিয়ে আনে; কিন্তু বিদ্যমান বাস্তবতায় দেশটি আবারও তার প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X