কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আবার নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র : মির্জা আব্বাস

জধানীর শাহবাগ থানার ৩৭ নং ওয়ার্ডে গণসংযোগে মির্জা আব্বাস | ছবি : কালবেলা
জধানীর শাহবাগ থানার ৩৭ নং ওয়ার্ডে গণসংযোগে মির্জা আব্বাস | ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাধিকার রক্ষার জন্য এগিয়ে আসতে হবে জনগণকে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বিগত ১৭ বছরের মতো বিএনপির বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর শাহবাগ থানার ৩৭ নং ওয়ার্ডে গণসংযোগ এবং বিআইডব্লিউটিসি শ্রমিক দল আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস।

একই দিন তিনি ২১ নং ওয়ার্ডের বিশ্ব সাহিত্য কেন্দ্রের গলিতে গণসংযোগ করেন। বিকেলে বিজয়নগর স্কাউট মার্কেটে নির্বাচনী প্রচারণার ক্যাম্প উদ্বোধন করেন এবং বিজয়নগর বড় রাস্তায় পিঠা উৎসবে অংশ নেন। রাতে পল্টন কমিউনিটি সেন্টারে বারভিডাসহ ৫টি ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী আলোচনা সভায় অংশ নেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপি আন্দোলন করছে এবং জনগণকে সঙ্গে নিয়ে বলীয়ান হয়ে উঠেছে। আমাদের জোট ও সহযোগী দল থাকলেও বিএনপির শক্তিকে ভয়ে কিছু দল আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগেই প্রোপাগান্ডা ও অপপ্রচারের মাধ্যমে আমাদের দোষী সাব্যস্ত করার চেষ্টা চলছে। গত ১৭ বছরে বিএনপি ক্ষমতার বাইরে থেকেছে, সেই সময়ে প্রায় ৫ হাজার নেতাকর্মী গুম ও হত্যা হয়েছে। এত কিছুর পর যখন নির্বাচন এসেছে, তখন আবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, দলের নেতৃত্বে কখনো শূন্যতা তৈরি হয়নি। বর্তমান নেতা তারেক রহমানও এই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবে।

ভোটারদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, নিজেদের অধিকার রক্ষার জন্য নিজেদেরকেই কথা বলতে হবে। তরুণরা শুধু চাকরির পিছনে না গিয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করুক। ভবিষ্যতে তারা নিজ উদ্যোগে অন্যকে কর্মসংস্থান দিতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X