দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে মাদক চাঁদাবাজ অস্ত্রবাজদের প্রতিহত করা হবে : মিন্টু

ফেনীর দাগনভূঞায় নির্বাচনী গণসংযোগে বক্তব্য দেন আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
ফেনীর দাগনভূঞায় নির্বাচনী গণসংযোগে বক্তব্য দেন আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, নির্বাচিত হলে সমাজ থেকে মাদক, চাঁদাবাজ ও অস্ত্রবাজদের প্রতিহত করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) দাগনভূঞা উপজেলার আজিজফাজিলপুর গ্রামে নির্বাচনী গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আবদুল আউয়াল মিন্টু বলেন, অতীতে আমার পিতা ও ভাইদের নির্বাচনে আপনারা সহযোগিতা করেছেন। আমি জীবনে কখনো নির্বাচন করিনি, এই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছি। যদি আপনারা আমাকে দোয়া, ভোট ও সহযোগিতা দেন, তাহলে জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের পাশে থাকব এবং এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।

গণসংযোগের বিভিন্ন কর্মসূচিতে তিনি বলেন, আগে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে মানুষের প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি। কৃষকদের বন্ধু উল্লেখ করে তিনি বলেন, কৃষকরাই আমাদের প্রাণ। তাদের সহযোগিতায় আমি বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় কোনো ধরনের শঙ্কা নেই। শান্তিপূর্ণভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। এমপি নির্বাচিত হলে দাগনভূঞা-সোনাগাজীর উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করব। প্রতিটি সমাজ থেকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী ও অস্ত্রবাজদের প্রতিহত করা হবে। একটি মডেল আসন উপহার দেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।

গণসংযোগকালে দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর সেকান্দরপুর গ্রামের কাজীরপুল এলাকায় বক্স আলী সওদাগর বাড়ির সামনে আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিকের সাক্ষাৎ হয়। এ সময় তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি মো. আকবর হোসেন, থানা যুবদলের সভাপতি কবির আহমেদ ডিপলুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X