বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০১:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

ওয়াগনার দমনে প্রস্তুত চেচেন বাহিনী

কাদিরভের হুঁশিয়ারি
ওয়াগনার দমনে প্রস্তুত চেচেন বাহিনী

চেচেন নেতা রমজান কাদিরভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিদ্রোহী ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপকে দমনে তার বাহিনী প্রস্তুত। ওয়াগনারকে থামাতে প্রয়োজনে সর্বোচ্চ শক্তি ব্যবহার করা হবে। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এসব বলেন। খবর বিবিসি ও আলজাজিরার।

বিবৃতিতে ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিনকে বিশ্বাসঘাতক ও তার বিদ্রোহকে পেছন থেকে ছুরিকাঘাত করার শামিল হিসেবেও বর্ণনা করেছেন কাদিরভ। এ সময় প্রেসিডেন্ট পুতিন বিদ্রোহ নিয়ে যা যা বলেছেন সেগুলোকে সমর্থন করেন বলেও জানান। চেচেন নেতা বলেন, বিদ্রোহ অবশ্যই চূর্ণ করতে হবে। এ জন্য যদি কঠোর পদক্ষেপের প্রয়োজন হয়, তবে আমরা প্রস্তুত। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ডের চেচেন যোদ্ধারা এরই মধ্যে উত্তেজনাপূর্ণ অঞ্চলে চলে গেছে বলেও যোগ করেন তিনি।

২০০৭ সাল থেকে চেচনিয়া শাসন করে আসছেন রমজান। ২২ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা পুতিনের আস্থাভাজন হিসেবে তিনি বেশ পরিচিত। ওয়াগনার সেনাদের মতো চেচেন সেনারাও ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছিল। সে সময় প্রিগোজিন ও কাদিরভের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তবে প্রিগোজিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমালোচনা করায় তার সঙ্গে দূরত্ব তৈরি হয় রমজানের।

ওয়াগনার গ্রুপের সেনাদের উদ্দেশে কাদিরভ এক টেলিগ্রাম পোস্টে বলেন, আমি যোদ্ধাদের প্রতি আহ্বান জানাচ্ছি—দেশপ্রেমিক রুশ সৈন্যদের কোনো উসকানি দেবেন না। আপনাদের যে স্বপ্ন দেখানো হয়েছে, যে কথাই দেওয়া হয়েছে, তার চেয়ে আমাদের দেশের নিরাপত্তা এবং রুশ সমাজের সংহতি বেশি গুরুত্বপূর্ণ। তিনি হুমকির সুরে বলেন, ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে এরই মধ্যে চেচেন সেনাদের মোতায়েন করা হয়েছে। বিদ্রোহ অবশ্যই চূর্ণ করতে আমরা প্রস্তুত আছি।

এর আগে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় একটি সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার। এ ছাড়া দেশটির রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাওয়া ও বর্তমান সামরিক নেতাদের ক্ষমতাচ্যুত করার হুমকি দেন বাহিনীটির প্রধান প্রিগোজিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রুশ সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলের সেনা সদর দপ্তরে বিচরণ করছে ওয়াগনার সেনারা। আর এর ভেতরে অবস্থান করছেন প্রিগোজিন। এই সদর দপ্তরটি রোস্তোভ-ওন-ডোন বিভাগে অবস্থিত।

এক ভিডিও বার্তায় প্রিগোজিন বলেন, যতক্ষণ না রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এবং জেনারেল ভেলেরি গেরাসিমোভ তাদের সঙ্গে দেখা করতে না আসেন, ততক্ষণ তার সেনারা এই শহরটি অবরুদ্ধ করবে এবং রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, আমরা চিফ অব জেনারেল স্টাফ এবং সোইগুর সঙ্গে দেখা করতে চাই। এ ছাড়া ইউক্রেনীয় বাহিনীর বিপক্ষে যুদ্ধের পরিবর্তে উল্টো রুশ প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতাচ্যুত করার হুমকি দেন তিনি। বলেন, রুশ নেতৃত্বকে তারা ক্ষমতাচ্যুত করে ছাড়বেন। এই পথে যারা বাধা দেবে তাদেরও ধ্বংস করে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X