ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশের উন্নয়নে বিএনপি ছাড়া বিকল্প নেই : মিন্টু  

সোনাগাজীর কারামতিয়া বাজারে পথসভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
সোনাগাজীর কারামতিয়া বাজারে পথসভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য বিএনপি ছাড়া অন্যকোনো বিকল্প নেই।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ফেনীর সোনাগাজী উপজেলার কারামতিয়া বাজারে আয়োজিত এক পথসভায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, একমাত্র বিএনপিই এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সক্ষম। দেশ ও মানুষের কল্যাণে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিপক্ষ দলের রাজনৈতিকভাবে জনসমর্থন না থাকলেও তারা কূটকৌশল ও ষড়যন্ত্রে পারদর্শী। এসব ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে এবং বিএনপি সরকার গঠন করলে দাগনভূঞা ও সোনাগাজীর উন্নয়নে কোনো কার্পণ্য করা হবে না। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১০

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১১

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১২

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৩

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৪

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৫

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৬

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৭

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৮

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৯

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

২০
X