বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১০:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

হোয়াইট হাউসে পাওয়া কোকেন নিয়ে শোরগোল

হোয়াইট হাউসে পাওয়া কোকেন নিয়ে শোরগোল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে সন্দেহজনক সাদা পাউডার উদ্ধার করা হয়। সেগুলো কী, তা জানতে পরীক্ষা করা হয়। পরীক্ষার পর জানা যায় সেই পাউডার আসলে কোকেন। হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে স্থানীয় সময় গত রোববার রাত পৌনে ৯টার দিকে সাদা পাউডার খুঁজে পান সিক্রেট সার্ভিস এজেন্টরা। খবর বিবিসি ও সিএনএনের।

খবরে বলা হয়, পাউডার উদ্ধারের সঙ্গে সঙ্গে কিছু সময়ের জন্য হোয়াইট হাউসের ওই অংশ খালি করা হয়। প্রেসিডেন্ট জো বাইডেন থাকেন হোয়াইট হাউসের এক্সিকিউটিভ ম্যানশনে। তার লাগোয়া ওয়েস্ট উইং, যেখানে প্রতিদিন শতশত লোক নিয়মিত আসা-যাওয়া করেন। ওভাল অফিস, কেবিনেট রুম ও প্রেস এরিয়াও রয়েছে একই এলাকায়। তবে পাউডার উদ্ধারের সময় বাইডেন পরিবার নিয়ে ছুটি কাটাতে ক্যাম্প ডেভিডে ছিলেন। সাদা পাউডার উদ্ধারের খবর পাওয়ার পর তা পরীক্ষা করতে হোয়াইট হাউসে ছুটে যান ফায়ার ও জরুরি সেবা দপ্তরের কর্মকর্তারা। প্রাথমিকভাবে তারা নিশ্চিত হন, সেটি আসলে নিষিদ্ধ মাদক কোকেন। এর কিছুক্ষণ পরই হোয়াইট হাউস ফের খুলে দেওয়া হয়।

এ বিষয়ে সিক্রেট সার্ভিস জানায়, তারা একটি উপাদান শনাক্ত ও পরীক্ষা করেছে। উপাদানটি অধিকতর পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হোয়াইট হাউসে তা কীভাবে ঢুকল, সে ব্যাপারেও তদন্ত চলছে। এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যম ওই পাউডারকে কোকেন হিসেবে বর্ণনা করেছে। বলছে, ওয়াশিংটন ডিসির ফায়ার বিভাগের বিপজ্জনক উপকরণ শনাক্ত টিমের একজন ওই পাউডার পরীক্ষার ফল প্রকাশ করেছেন। তাৎক্ষণিক পরীক্ষায় ওই উপাদানকে সম্ভাব্য কোকেন হিসেবে শনাক্ত করা হয়। যদিও এ পরীক্ষাই চূড়ান্ত নয়।

এ বিষয়ে সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, ওয়েস্ট উইংয়ের একটি কর্মব্যস্ত জায়গায় ওই পাউডার পাওয়া গেছে। ফায়ার বিভাগ বিপজ্জনক উপাদান শনাক্ত ও নিয়ন্ত্রক দল ‘হ্যাজম্যাট টিম’ পাঠায়।

তারা জানিয়েছে, ওই উপাদান বিপজ্জনক নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X