বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০১:৪৭ এএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০১:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

ভারতে লোকসভা নির্বাচনে ভোট শুরু ১৯ এপ্রিল

ভারতে লোকসভা নির্বাচনে ভোট শুরু ১৯ এপ্রিল

ভারতে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। সাত ধাপে এই ভোট গ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল; চলবে ১ জুন পর্যন্ত। ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ৪ জুন। গতকাল শনিবার ভোটের এই তারিখ ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। বর্তমান লোকসভার মেয়াদ শেষ হবে আগামী ১৬ জুন। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত। সেখানে প্রায় ৯৭ কোটি নিবন্ধিত ভোটার রয়েছে। খবর এনডিটিভির।

সাত ধাপে ভোট গ্রহণের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, সাড়ে ১০ লাখের বেশি ভোটকেন্দ্রে দেড় কোটি ভোটগ্রহণ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ৫৫ লাখের বেশি ইভিএম, ৪ লাখ যানবাহন ভোটের কাজে ব্যবহার হবে।

ভারতে টানা দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নরেন্দ্র মোদি। জনমন জরিপে এবারও তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালিয়েন্সের (এনডিএ) সহজ জয়ের পূর্বাভাস পাওয়া গেছে। মোদির এনডিএকে টেক্কা দিতে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে প্রায় দুই ডজন দল মিলে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালিয়েন্স- আইএনডিআইএ (ইন্ডিয়া) জোট গঠন করেছে। ভারতের লোকসভায় আসনসংখ্যা ৫৪৩। এবারের লোকসভা নির্বাচনে ২৪০০টি রাজনৈতিক দল অংশ নেবে।

লোকসভা নির্বাচনে ভোটের তারিখ ঘোষণা ছাড়াও ভারতের চার রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়। অরুণাচল প্রদেশে ১৯ এপ্রিল, অন্ধ্রপ্রদেশে ১৩ মে, ওড়িশায় ১৩ ও ২০ মে এবং সিকিমে ১৯ এপ্রিল ভোট গ্রহণ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিবিদ্ধ শিক্ষার্থী: ‘তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

গুমের ঘটনায় যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় নয়: মির্জা ফখরুল

চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং

ইকুয়েডরের জার্মান-বধের নায়ক কে এই আর্জেন্টাইন?

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অটল থাকবে চীন: শি জিনপিং

নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

মেয়রের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করল চসিক

ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

‘মাকে নিয়ে ভাল থাকব, বোনেরা ডাক্তার হবে— সব স্বপ্ন শেষ হয়ে গেল’

১০

৪০ হাজার টাকায় চুক্তি: শেরপুর সীমান্তে ভারতে ঢোকার সময় আটক ৯

১১

শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি হারবে ব্রাজিল

১২

‘বাংলাদেশকে নিয়ে চীন-ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে’

১৩

রাম মন্দিরে দানের ৭ কোটি রুপি আত্মসাৎ, হিসাবরক্ষককে হুমকি

১৪

সমাবেশের ডাক দিয়ে মমতা বললেন, ‘৫ জন থাকলেও যাব’

১৫

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

১৬

ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা

১৭

শি জিনপিং-প্রধানমন্ত্রী বৈঠক / বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোরের প্রস্তাব

১৮

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

১৯

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় ট্রাক জব্দ

২০
X