বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

কবে মুক্তি পাবে শাহরুখের ‘কিং’?

শাহরুখ খান I ছবি: সংগৃহীত
শাহরুখ খান I ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষা আর জল্পনা-কল্পনার পর অবশেষে নীরবতা ভাঙলেন বলিউড বাদশা শাহরুখ খান। বড় পর্দায় তার প্রত্যাবর্তন মানেই যেন উৎসব—আর সেই উৎসবের আগুনে এবার নতুন করে ঘি ঢালল তার অভিনীত আসন্ন সিনেমা ‘কিং’। শনিবার (২৪ জানুয়ারি) প্রকাশিত হলো ছবিটির নতুন এক ঝলক, আর ঠিক সেই মুহূর্তেই নিজের কণ্ঠে মুক্তির তারিখ ঘোষণা করে ভক্তদের উত্তেজনা পৌঁছে দিলেন চূড়ায়।

প্রকাশিত ফার্স্ট লুক টিজারে দেখা যায়, তুষারাবৃত পাহাড়ের ওপর রক্তাক্ত লুকে এক বিধ্বংসী অবতারে দেখা গেছে শাহরুখকে। সেখানে তাকে গর্জন করে বলতে শোনা যায়, ‘গর্জনের সময় এসে গেছে।’ সিনেমার এই টিজারে লেখা, ‘বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে’। এ ছাড়াও ভিডিওটিতে শাহরুখের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজের প্রতিফলন দেখা গেছে, যা সামাজিকমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে।

সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে শাহরুখের ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে রেকর্ড গড়েছিলেন। ২০২৬ সালের বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’।

উল্লেখ্য, ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’—এই তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর দীর্ঘ সময় পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে। প্রায় তিন বছরের বিরতি কাটিয়ে তিনি ফিরছেন এই ‘কিং’ সিনেমার মাধ্যমে। এই সিনেমার বিশেষ আকর্ষণ হলো, এতে প্রথমবারের মতো বড় পর্দায় শাহরুখের সঙ্গে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে।

এ ছাড়া খলনায়কের চরিত্রে অভিষেক বচ্চন এবং শাহরুখের বিপরীতে দীপিকা পাড়ুকোন অভিনয় করছেন বলে জানা গেছে। বড়দিনকে কেন্দ্র করে মুক্তির তারিখ নির্ধারণ করায় সিনেমাটি বক্স অফিসে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X