বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৩:৩৯ এএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ০৭:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

ফিলিস্তিনি শিশুকে ডুবিয়ে হত্যার চেষ্টা মার্কিন নারীর

ফিলিস্তিনি শিশুকে ডুবিয়ে হত্যার চেষ্টা মার্কিন নারীর

যুক্তরাষ্ট্রে এক নারীর বিরুদ্ধে তিন বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান মুসলিম মেয়ে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যারচেষ্টার অভিযোগ উঠেছে। মায়ের ফিলিস্তিনি পরিচয় জানার পর একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সুইমিং পুলে শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা চালান টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা এলিজাবেথ উলফ (৪২)। তার বিরুদ্ধে শিশুহত্যার চেষ্টা এবং আঘাতের অভিযোগ এনেছে টেক্সাস পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, ঘটনার সময় উলফ ঘোর নেশাগ্রস্ত ছিলেন। খবর সিএনএনের।

গত ১৯ মে এ ঘটনা ঘটে। এদিন শিশুটির মা হিজাব পরিহিত অবস্থায় বাচ্চাদের নিয়ে পুলে যান। এ সময় উলফ তাকে ধর্ম ও জাতীয়তা নিয়ে প্রশ্ন করা শুরু করেন। পরিচয় নিশ্চিত হয়েই ওই নারীর পুলে থাকা দুই সন্তানের ওপর চড়াও হন তিনি। শিশুটির মা পুলিশকে জানান, ফিলিস্তিনি পরিচয় পেয়ে প্রথমে তার ছয় বছর বয়সী ছেলেকে ধরার চেষ্টা করেন উলফ। কিন্তু ছেলেটি উলফের কাছ থেকে নিরাপদ দূরত্বে সরে যায়, তবে তার হাতে আঁচড় লাগে। ছেলেটি ছিটকে যাওয়ার পর তিন বছরের মেয়েটির ওপর চড়াও হন উলফ। মেয়েটিকে তিনি পানির নিচে চেপে ধরেছিলেন। ঘটনার দিন উলফকে আটক করা হলেও জামিনে পরদিনই তিনি স্থানীয় ট্যারান্ট কাউন্টি কারাগার থেকে ছাড়া পেয়ে যান। এতে উদ্বেগ প্রকাশ করে ফিলিস্তিনি ওই মা বলেন, ‘আমরা মার্কিন নাগরিক হলেও মূলত ফিলিস্তিনি। আমি জানি না, বাচ্চাদের নিয়ে কোথায় গেলে আমরা নিরাপদে থাকতে পারব। আমার দেশ একটি যুদ্ধের মধ্যে আছে এবং আমরা এখানেও সেই ঘৃণারই মুখোমুখি হচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমার মেয়ে আতঙ্কিত হয়ে আছে। যখনই আমি অ্যাপার্টমেন্টের দরজা খুলি, সে দৌড়ে পালিয়ে যায় আর আমাকে বলে যে সে ভয় পাচ্ছে কখন না জানি ওই নারী এসে আবার তার মাথা পানিতে ঠেসে ধরে।’ মানবাধিকার কর্মীরা জানান, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে ইসলামভীতি, ফিলিস্তিনবিরোধী পক্ষপাত এবং ইহুদি বিদ্বেষ বেড়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, এ ঘটনার খবরে তিনি ‘গভীরভাবে মর্মাহত’। সংঘটিত এ ঘটনায় একটি ঘৃণাত্মক অপরাধের তদন্ত দাবি করেছে আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) টেক্সাস শাখা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১০

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১১

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১২

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৩

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৪

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৬

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৭

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৮

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৯

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

২০
X