কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলার দুলাল মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

দুটি জাতীয় পত্রিকার নাম উল্লেখ করে রাশেদ খান বলেন, দুটি পত্রিকায় প্রকাশ করা হয়েছে, একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তৃণমূল বিএনপি অনড়, রাশেদ খান চ্যালেঞ্জের মুখে। ওই পত্রিকার জেলা প্রতিনিধিকে ফোন দিলাম, উনি বললেন কালীগঞ্জের একজন অনলাইন প্রতিনিধি আছে। ওই অনলাইন প্রতিনিধিকে ফোন দিলাম, উনি বললেন, একজন নিউজ লিখে পাঠাল। আমি বললাম তিনি কে? তিনি বললেন, তার নাম নেই। তাহলে নাম-পরিচয় নেই, নিউজ লিখে পাঠাল আর সেটি নিউজ করে দিলেন?

রাশেদ আরও বলেন, আপনারা আমাকে নিয়ে সংবাদ প্রকাশ করেন আপত্তি নেই। কিন্তু আমার মন্তব্য তো নিতে হবে। আমাকে নিয়ে নিউজ করতে হলে আমার মন্তব্য নেবেন। এটাই সাংবাদিকতা।

একটি জাতীয় দৈনিকের সম্পাদকের সঙ্গে কথা বলার ব্যাপারে তিনি বলেন, কীভাবে এই নিউজ হলো আমি জানতে চাই। এই সাংবাদিকতা কালীগঞ্জে চলবে না। কালীগঞ্জে বস্তুনিষ্ঠ, সত্য, ন্যায়পরায়ণ সাংবাদিকতা চলবে।

রাশেদ খান বলেন, আমি কোনো সাংবাদিককে থ্রেট দিচ্ছি না। আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না। আমাকে নিয়ে নিউজ করতে হলে তো অবশ্যই আমার মন্তব্য নিতে হবে।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, ইসরাইল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলনসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১১

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১২

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৩

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৪

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৫

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৬

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৭

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৮

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

২০
X