স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি : বাফুফে
জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি : বাফুফে

থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ পুরুষ ফুটসাল টুর্নামেন্টে আজ বড় জয় পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে আজ তারা ৫-১ গোলে রীতিমতো বিধ্বস্ত করেছে শ্রীলঙ্কাকে।

লঙ্কানদের বিপক্ষে এদিন ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলে বাংলাদেশ। প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে যায় তারা। এই সময়ে বাংলাদেশের হয়ে দুটি গোলই করেন অধিনায়ক রাহবার খান। দুটি গোলেই তার নিজস্ব কারিশমা দেখিয়েছেন তিনি। ম্যাচের প্রথম গোলটি করেছেন বামপ্রান্ত থেকে কোনাকুনি শটে। দ্বিতীয়টি ডান প্রান্ত থেকে।

কানাডা প্রবাসী বাংলাদেশের এই ফুটবলার ব্রিটিশ কোচ জেমি ডের সময় জাতীয় দলেও খেলেছিলেন। এরপর আর বাংলাদেশের জার্সিতে ডাক পাননি। তবে হাল না ছাড়া এই ফুটবলার গত বছর মালয়েশিয়ায় এশিয়ান ফুটসালের বাছাইয়ে বাংলাদেশ দল গঠনের সময় ফুটসাল দলে খেলার সুযোগ পান। এরপর তার কাধে অধিনায়কত্বের ভার দেয় ফুটসাল কমিটি। তার প্রমাণ রাখছেন রাহবার।

বিরতির পর আরও দুর্বার হয়ে ওঠে বাংলাদেশ। এই সময়ে তিনবার প্রতিপক্ষের জালে বল জড়ায় তারা। সিংহলীজদের বিপক্ষে তৃতীয় গোলের জোগানদাতাও অধিনায়ক রাহবার। তার বাড়ানো বলে পোস্টের সামনে শুধু প্লেসিং করেন মঈন। খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে আরও দুই গোল করে বাংলাদেশ। তাতেই বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

সাফ পুরুষ ফুটসালে সাতটি দেশ অংশগ্রহণ করেছে। প্রতি দল ছয়টি করে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে। পুরুষ দল চার ম্যাচের দুটিতে জয়, একটি হার ও একটি ড্র করেছে। এদিকে ফুটসালে নারী দল এখনো অপরাজিত। তিন ম্যাচের দুটি জয় ও একটি ড্র করেছে সাবিনারা। আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে বৃষ্টির হানা, খেলা আর না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১১

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৪

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৫

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৬

১১ রানে হারল বাংলাদেশ

১৭

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৮

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৯

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

২০
X