সিদ্ধার্থ চক্রবর্তী
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

রং ছড়াল মায়াকুঞ্জ ব্লক ফিস্ট

রং ছড়াল মায়াকুঞ্জ ব্লক ফিস্ট

সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলে অনুষ্ঠিত হলো মায়াকুঞ্জ ব্লক ফিস্ট। এক দিনের এ আয়োজনের নানা উদযাপনে মেতে ছিলেন শিক্ষার্থীরা।

আগের রাতেই শিক্ষার্থীরা মেহেদি উৎসব উদযাপন করেন। ব্লকের নবীন-প্রবীণ সবাই একে অন্যের হাতে পরিয়েছিলেন মেহেদি। ব্লক ফিস্টের আগের এ রাত ছিল যেন চাঁদরাত। সবাই মিলে রাতের মধ্যেই ব্লকের দেয়ালে, দরজায় রং-বেরঙের ম্যুরাল করেছেন। আর ওই সময়ই শিক্ষার্থীরা ব্লকটির নাম দেন ‘মায়াকুঞ্জ’।

পুরো দেয়াল জুড়ে ছবি আঁকতে আঁকতে পেরিয়ে যায় রাত; কিন্তু ঘুম নেই কারও চোখে। ফিস্টের দিন ঠিক দুপুরের একটু আগে শুরু হয় রং খেলার আয়োজন। রং ছড়াছড়ির মুহূর্তগুলো নিশ্চিত রঙিন এক স্মৃতি হয়ে থাকবে সবার মনে।

দুপুরের খাবার সেরে খানিক বিশ্রামের পালা। এরপর সবাই শাড়ি পরে হাজির হন ব্রহ্মপুত্রের ধারে। নৌবিহারের আয়োজন ছিল সেখানে। তবে আচমকা ঝুম বৃষ্টিতে নৌভ্রমণ হয়ে যায় পণ্ড। আর সেটা পুষিয়ে দিতেই যেন সবাই মেতে উঠে বৃষ্টি উদযাপনে।

সন্ধ্যায়, সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, আবৃত্তিসহ যে যার মতো করে ছড়িয়েছে প্রতিভার ছটা। ছিল মিউজিক্যাল চেয়ার খেলা। ওই খেলার পুরস্কার বিতরণের মাধ্যমে ইতি ঘটে ব্লক ফিস্টের।

মায়াকুঞ্জ ব্লক ফিস্টে অংশ নেওয়া সুইটি দেবনাথ বলেছেন, ‘বছরে মাত্র একবার ব্লকে এমন আয়োজন হয়। ফিস্ট উপলক্ষে মায়াকুঞ্জবাসীরা এক হয়ে যে আনন্দ করেছি, তা আজীবন মনে থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X