কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৬ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৪০ পিএম
প্রিন্ট সংস্করণ

যবিপ্রবিতে শরৎ শুভ্রম

যবিপ্রবিতে শরৎ শুভ্রম

শরৎ এসেছিল আগেই। তবে তাকে বরণ করার মতো জুতসই হাওয়াটা বইছিল না এতদিন। আর তাই একটু দেরিতে হলেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বেশ বড়সড় করে শরৎ উৎসবের আয়োজন হলো গত বৃহস্পতিবার।

সিনিয়র-জুনিয়ররা একসঙ্গে সাজিয়েছিল গোটা ক্যাম্পাস। রাঙিয়েছিল শরৎ বরণে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘শরৎ শুভ্রম’।

বুধবার সন্ধ্যা থেকেই আলপনার কাজ শুরু হয়। পুরো আয়োজনটি করেছিল মূলত বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গ।

আলপনায় জলতরঙ্গের সদস্য ছাড়াও ক্যাম্পাসে আসা নবীনরাও অংশ নিয়েছিল। জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিচে ছবি তোলার ছিল ফটোবুথ। ছিল ফুড কর্নার ও গেমিং জোন।

বঙ্গবন্ধু একাডেমিক ভবনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জা করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন। পুরো অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তি, নাটক ছিল সবই। গানের সুরে যুক্ত হয়েছিল বৃষ্টির টাপুরটুপুরও।

স্নাতকোত্তরের শিক্ষার্থী প্রজ্ঞা চৌধুরী বললেন, ‘দেখতে দেখতে ক্যাম্পাস জীবন শেষের দিকে। শেষ দিকে সুন্দর একটা স্মৃতি আজীবনের জন্য নিয়ে যাব। এটাই বড় আনন্দের।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১০

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১১

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১২

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৩

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১৪

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১৫

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১৬

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১৭

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১৮

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

২০
X