কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০২:২১ এএম
প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় হাসপাতাল থেকে নবজাতক চুরি

কুমিল্লায় হাসপাতাল থেকে নবজাতক চুরি

বহির্বিভাগে সহজে ডাক্তার দেখানোর টিকিট কেটে দেওয়ার লোভ দেখিয়ে নানির কোল থেকে চার দিনের নবজাতক শিশুকে নিয়ে পালিয়ে গেছে এক নারী। গতকাল রোববার সকাল ১০টায় সদর হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। ওই নবজাতক হাসপাতালেই জন্ম নেয় এবং তার মা আয়শা আক্তার কলি হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি ছিলেন। শিশুটি উদ্ধারে জেলা পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আবদুল মান্নান। তবে কুমিল্লা সদর হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুল করিম খন্দকার জানান, হাসপাতালের ওয়ার্ডের ভেতর থেকে চুরি যায়নি। বাইরের ক্যাম্পাসে শিশুটি স্বজনের কাছে ছিল। এটা চুরি কি না, বলা কঠিন। এ নিয়ে কাজ করছে পুলিশ।

নবজাতকের নানি নূরজাহান বেগম বলেন, আমার নাতনি জন্ম নেওয়ার পর থেকে কিছু খেতে চায় না, শুধু কান্না করে। রোববার সকালে বাচ্চার কান্নাকাটি দেখে ডাক্তার দেখানোর জন্য গাইনি ওয়ার্ড থেকে বহির্বিভাগের দিকে যেতে থাকি। এ সময় বোরকা পরা এক নারী আমাকে জানায়, তিনি সহজে ডাক্তার দেখানোর জন্য বহির্বিভাগের টিকিট কেটে দিতে পারবেন। আমি তার কথায় বিশ্বাস করি। সেই মহিলা আরও জানায়, বাচ্চা কোলে নিয়ে গেলে সহজে টিকিট মিলবে, অন্যথায় দেবে না। তাকে বিশ্বাস করে আমার নাতনিকে তার কোলে দিয়ে টিকিট নিতে বলি; কিন্তু কোন ফাঁকে সে আমার নাতনিকে নিয়ে চলে যায়, আমি বুঝতে পারিনি। নবজাতকের বাবা জসিম উদ্দীন বলেন, আমি ইপিজেডে কাজ করি। গত বৃহস্পতিবার আমার মেয়ের জন্ম নেয়। আমার স্ত্রী এ হাসপাতালেই ভর্তি ছিল।

এদিকে কুমিল্লা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল করিম খন্দকার বলেন, চুরির ঘটনা কি না, বলা কঠিন। শিশুটি স্বজনের কাছেই ছিল। চুরি নাকি অন্যকিছু, পুলিশ তদন্ত করছে। কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত ত্রিনাথ সাহা ও জেলা গোয়েন্দা পুলিশসহ (ডিবি) একাধিক টিম কাজ করছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা নবজাতককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১০

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১১

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১২

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১৩

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৪

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১৫

তবে কি আজ নেইমারের দিন?

১৬

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১৭

বিশ্বকাপে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১৯

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

২০
X