কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০৯:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

জুলাই থেকে ১ কোটি পরিবার পাবে ৩০ টাকা কেজি দরে চাল

টিসিবি লগো। ছবি: সংগৃহীত
টিসিবি লগো। ছবি: সংগৃহীত

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে মাসে ৩০ টাকা মূল্যে ৫ কেজি করে চাল বিক্রি করবে সরকার। জুলাইয়ে টিসিবির পণ্যের সঙ্গে প্যাকেজে এই চাল দেওয়া হবে।

গতকাল রোববার খাদ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, এক কোটি পরিবার টিসিবির পণ্য পাচ্ছে। এবার তাদের ৩০ টাকা দরে ৫ কেজি চালও দেওয়া হবে। জুলাই থেকে এ চাল দেওয়া হবে। পাশাপাশি ওএমএস কার্যক্রমও চলবে। আমরা ওএমএসের ডিজিটাল কার্ড তৈরি করছি।

বোরো সংগ্রহ কার্যক্রমের বিষয়ে মন্ত্রী বলেন, এরই মধ্যে ৬ লাখ ৫৬ হাজার ৫৭৮ টন চাল আমরা কিনেছি। আর ১ লাখ ১৫ হাজার ২৭২ টন ধান সংগ্রহ করেছি। আমরা অভ্যন্তরীণভাবে সাড়ে ১২ লাখ টন চাল আর ৪ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। আগস্টের শেষ দিন পর্যন্ত আমাদের এগুলো কেনার কথা। এ সময়ের মধ্যে আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১০

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১১

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১২

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৩

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

১৪

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

১৫

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

১৬

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

১৭

আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা

১৮

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ সেই মরিয়ম

১৯

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

২০
X