মাসুদ রানা
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০৯:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

ঋতুরাজের বিরুদ্ধে চার্জশিট

কোক স্টুডিও বাংলার সংগীতশিল্পী ঋতুরাজ বৈদ্য। ছবি: সংগৃহীত
কোক স্টুডিও বাংলার সংগীতশিল্পী ঋতুরাজ বৈদ্য। ছবি: সংগৃহীত

কোক স্টুডিও বাংলার সংগীতশিল্পী ঋতুরাজ বৈদ্য। দুই মাস আগে মদ্যপ অবস্থায় তাকে আটক করে পুলিশ। ওই ঘটনায় রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে গত ১২ জুন ঋতুরাজকে আসামি করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. এছকান্দার আলী সরদার চার্জশিট জমা দেন।

এতে উল্লেখ করা হয়, ঋতুরাজকে গ্রেপ্তারের সময় পূর্ণ মদ্যপ অবস্থায় থাকায় তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত। তদন্তকারী কর্মকর্তা মো. এছকান্দার আলী সরদার কালবেলাকে বলেন, মামলাটি প্রমাণের জন্য চার্জশিটে আটজনকে সাক্ষী করা হয়েছে।

আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক জালাল উদ্দিন বলেন, গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত মামলার চার্জশিট গ্রহণ করেন। বিচারের জন্য প্রস্তুত হওয়ায় পরবর্তী আদেশের জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করেন।

গত ১৭ এপ্রিল রাতে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমানের ড্রাইভারকে ঋতুরাজ মদ্যপ অবস্থায় এসে গাড়ি সরাতে বলেন। দেরি হলে গাড়িতে ভাঙচুর চালান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X