শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০৯:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

আলেশা মার্টের চেয়ারম্যানের বিচার শুরু

আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদার। ছবি: সংগৃহীত
আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদার। ছবি: সংগৃহীত

চেক জালিয়াতির মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

গতকাল রোববার ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ খসরুজ্জামানের আদালত এ অভিযোগ গঠন করেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি কালবেলাকে জানিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ৫ জুন আলেশা মার্টের অনলাইন শপ থেকে দুটি মোটরসাইকেল কেনার জন্য মোবাইল ব্যাকিংয়ের মাধ্যমে আসামিকে ১ লাখ ৯৪ হাজার ৮০ টাকা প্রদান করেন। সাত থেকে ৪৫ কর্মদিবসের মধ্যে সরবরাহের কথা থাকলেও কালক্ষেপণ করে ই-কমার্স প্রতিষ্ঠানটি। পরে মোটরসাইকেল সরবরাহ করতে না পেরে ২০২১ সালের ২৩ ডিসেম্বর দুটি চেকের মাধ্যমে ২ লাখ ৬৮ হাজার ৫৬০ টাকার অ্যাকাউন্ট পে চেক দেন। চেক দুটি নগদায়ন করতে গেলে ডিজঅনার হয়। পরে ২৭ জুন আসামিকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও বাদীর সঙ্গে কোনো যোগাযোগ করেননি। ওই ঘটনায় সেলিম নামে এক গ্রাহক ঢাকার আদালতে মামলা করেন।

এর আগে গত ২১ জুন রাজধানীর বনানী থানার অর্থ পাচার আইনের মামলায় আলেশা মার্টের সব সম্পত্তি ফ্রিজ করার আদেশ দেন আদালত। একই সঙ্গে মো. মঞ্জুর আলম শিকদারসহ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X