চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:২০ এএম
প্রিন্ট সংস্করণ

চৌগাছায় বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পর্শের ঘটনায় রেজাউল ইসলাম (৪৬) ও রিয়াদ হোসেন (১৩) নামে দুজন নিহত হয়েছেন। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রেজাউল ইসলাম তার গ্রামের দেওয়ান ব্রিকস-সংলগ্ন চায়ের দোকানের পাশে বাগানে আগাছা পরিষ্কার করছিল। একপর্যায়ে চায়ের দোকানের আর্থিংয়ের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পর্শিত হন তিনি।

পরে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে বাড়ি নিলে তিনি মারা যান। নিহত রেজাউল ইসলাম উপজেলার পাতিবিলা ইউনিয়নের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে এবং পুড়াপাড়া সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।

অন্যদিকে এদিন বিকেল সাড়ে ৪টার দিকে নিজ ঘরের লাইটের বাল্ব ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পর্শিত হয়ে রিয়াদ হোসেন নামে এক স্কুলছাত্র মারা গেছে। রিয়াদ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাদবিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং ঝাউতলা এমকেএনজি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে স্ক্রু-ড্রাইভার হাতে নিয়ে ঘরের বাল্ব ঠিক করছিল রিয়াদ। এ সময় বিদ্যুৎস্পর্শিত হয় সে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ডা. চন্দনা রানী পাল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই স্কুলছাত্রটি মারা গেছে।

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন বলেন, এ বিষয়ে থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১০

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১১

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৩

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৪

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৫

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৬

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৭

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৮

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৯

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

২০
X