বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

বনপাড়াকে পৃথক উপজেলা করার দাবি

নাটোরের বড়াইগ্রামের বনপাড়াকে পৃথক উপজেলা করার দাবিতে শুক্রবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে মানববন্ধন করা হয়। ছবি : কালবেলা
নাটোরের বড়াইগ্রামের বনপাড়াকে পৃথক উপজেলা করার দাবিতে শুক্রবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে মানববন্ধন করা হয়। ছবি : কালবেলা

নাটোরের বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে রাজ্জাক মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন নাগরিক কমিটির সদস্য সচিব মাহমুদুল হক খোকনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন, জেলা জাসদের সাধারণ সম্পাদক ডিএম আলম, পূবালী ব্যাংকের জিএম শাহিন শাহরিয়ার বাবুল, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ওহিদুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুল ইসলাম।

বক্তারা বলেন, বড়াইগ্রাম নামে উপজেলা এবং সব অফিস-আদালত থাকলেও বড়াইগ্রামের মানুষ চার দশক ধরে অবহেলার শিকার হয়ে আসছেন। বড়াইগ্রামে থানা ও হাসপাতাল ছাড়া কিছুই নেই।

তারা বলেন, উপজেলার নাম বড়াইগ্রাম হলেও দুর্ভাগ্যজনকভাবে সব অফিস-আদালত বনপাড়ায়। এ কারণে বড়াইগ্রামের মানুষ যুগ যুগ ধরে সুষম উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন। তাই বক্তারা বড়াইগ্রাম ও বনপাড়া নামে দুটি উপজেলা গঠনের মাধ্যমে চার দশকের এই বৈষম্য দূর করার দাবি জানান।

দাবি আদায় না হলে ভবিষ্যতে এই কমিটি বড় ধরনের আন্দোলনের ঘোষণা দেবে বলে জানান। পরে এ বিষয়ে করণীয় নির্ধারণে বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X