ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১১:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

ঘোড়াঘাটে ভিক্ষুককে শ্বাসরোধে হত্যা

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে দুর্গাপুর হাটপাড়া গ্রামে আয়তুন বেওয়া (৭০) নামে এক ভিক্ষুককে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ গত শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। ভিক্ষার গচ্ছিত টাকা চুরি করতেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় মেম্বার মফিজুল ইসলাম জানান, আয়তুন বেওয়ার স্বামী অনেক আগেই মারা গেছেন। নাতনি দুলালী ও নাতনি জামাইকে নিয়ে নিজ বাড়িতে আলাদা বাস করতেন। সংসারে উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় নিজে ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। শুক্রবার রাতের কোনো একসময় তার ভিক্ষার টাকা চুরি করতে গিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

মৃতের নাতনি দুলালী বেগম জানান, তার নানি প্রতিদিনের মতো তার শয়নকক্ষে রাতে ঘুমিয়ে পড়েন। পরদিন দুপুর গড়িয়ে বিকেলে হয়ে যাওয়ায় তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি জানালা খুলে দেখতে পান ঘরের সব কাপড়চোপড় এলোমেলো। তাকে খাটের ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান।

ঘোড়াঘাট-হাকিমপুর থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আয়তুন বেওয়াকে গলায় ঝুলিয়ে রাখা টাকার থলির ফিতা দিয়ে শ্বাসরোধে হত্যা করতে পারে। এ সময় তার ঘরে থাকা ট্রাঙ্কের কাপড়চোপড় ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়। সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

গতকাল রোববার ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

১১

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১২

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১৩

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১৪

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৫

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৬

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৮

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৯

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X