বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১১:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহে ঈদ পুনর্মিলনী

৩ হাজার মানুষকে আপ্যায়ন করালেন আফজালুর রহমান

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস সংলগ্ন জিমনেসিয়ামে রোববার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু (বাঁয়ে) ও সিটি মেয়র ইকরামুল হক টিটু। ছবি : কালবেলা
ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস সংলগ্ন জিমনেসিয়ামে রোববার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু (বাঁয়ে) ও সিটি মেয়র ইকরামুল হক টিটু। ছবি : কালবেলা

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বাবু গতকাল রোববার নগরীর সার্কিট হাউস সংলগ্ন জিমনেসিয়ামে অনুষ্ঠানের আয়োজন করেন।

এতে সদরের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা ও সুধীজনকে আমন্ত্রণ জানানো হয় এবং তাদের আপ্যায়ন করা হয়। এতে অন্তত ৩ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় জানানো হয়, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ময়মনসিংহ সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। মনোনয়নপ্রত্যাশী হিসেবে এলাকায় গণসংযোগ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন কয়েক বছর ধরেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুরের এমপি নাজিম উদ্দিন আহমেদ, সংরক্ষিত আসনের এমপি মনিরা সুলতানা মনি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁঞা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, প্রেস ক্লাব সম্পাদক অমিত রায়সহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের উদ্যোগে নগরীর আঠারোবাড়ি বিল্ডিং নিজ বাসভবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

এতে নগরীর হিন্দু সম্প্রদায়ের সর্বপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X