চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১১:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

পেরুর তরুণী ঘর বাঁধলেন নোয়াখালীর আরমানের সঙ্গে

নোয়াখালীর চাটখিলের বাড়িতে মো. আরমান হোসেনের সঙ্গে তার স্ত্রী পেরুর তরুণী কেলি কারাঞ্জা সাওসিডো।
নোয়াখালীর চাটখিলের বাড়িতে মো. আরমান হোসেনের সঙ্গে তার স্ত্রী পেরুর তরুণী কেলি কারাঞ্জা সাওসিডো।

প্রেমের টানে এবার নোয়াখালীর চাটখিলে এসে ঘর বাঁধলেন দক্ষিণ আমেরিকার দেশ পেরুর তরুণী আনা কেলি কারাঞ্জা সাওসিডো। তিনি ভালোবেসে বিয়ে করলেন উপজেলার বারাই বাড়ির মো. আরমান হোসেনকে। গত বৃহস্পতিবার কারাঞ্জা সাওসিডোসহ চাটখিলে আসেন আরমান। নববধূকে দেখতে ভিড় করছেন আশপাশের মানুষ। আরমান বাংলাদেশ পুলিশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কনস্টেবল পদে কর্মরত।

জানা যায়, ২০১৭ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আরমানের সঙ্গে পরিচয় হয় পেরুর তরুণী কারাঞ্জা সাওসিডোর। পরিচয় থেকে বন্ধুত্ব গড়ায় ভালোবাসার সম্পর্কে। ৬ বছরের ভালোবাসা রূপ নেয় বিয়েতে।

গত রোববার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারাঞ্জা সাওসিডোকে রিসিভ করতে যান আরমান। পরদিন দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিছুদিন ঢাকা অবস্থানের পর বৃহস্পতিবার কারাঞ্জাকে চাটখিলে নিয়ে আসেন। ভিনদেশি পুত্রবধূ পেয়ে খুশি আরমানের পরিবারও।

আরমান হোসেন বলেন, আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।

টুকটাক বাংলা বলতে পারা কারাঞ্জা সাওসিডো ইংরেজিতেই বলেন, আমি আমাদের ভালোবাসার সম্পর্ককে টিকিয়ে রাখতেই স্বেচ্ছায় আরমানের কাছে ছুটে এসেছি। আমরা যেন সুখী হতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X