সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার (মাদারীপুর)
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০১ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

সেতুর পিলার ভেঙে খালে ঝুঁকি নিয়ে পারাপার

ঝুঁকিপূর্ণ সেতু
সেতুর পিলার ভেঙে খালে ঝুঁকি নিয়ে পারাপার

মাদারীপুরের ডাসারে একটি কাঠের সেতুর বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক গ্রামের হাজারো মানুষ। ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সেতু পারাপার হচ্ছেন তারা। গত বৃহস্পতিবার সরেজমিন ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমহনীতে দেখা গেছে, উপজেলা পরিষদের অর্থায়নে একযুগ আগে নির্মিত সেতুর লোহার খুঁটি হেলে পড়েছে। সেতুটির ওপরের অংশের পাটাতনের কিছু কাঠ পচে ধসে পড়েছে। সেতুর ওপরে নেই কোনো রেলিং।

যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে কোমলমতি শিক্ষার্থীদের। এ ছাড়া জীবিকার তাগিদে প্রতিদিন মোটরচালিত ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল ঝুঁকি নিয়েই চলাচল করছে। জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম সেতুটি এখন জনদুর্ভোগে রূপ নিয়েছে। সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানান এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা সুজন মজুমদার বলেন, ‘আমাদের শশিকরের চৌমুহনী ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। কাঠের ব্রিজটি হেলে গেছে। ওপরের পাটাতনের কাঠ ধসে পড়েছে। যে কোনো সময় ব্রিজটি ভেঙে যেতে পারে। যাতায়াতের জন্য প্রতিদিন কাঠের ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়েই পারাপার হতে হচ্ছে। ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানাই।’

এ বিষয়ে নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, ‘ব্রিজটি অনেক পুরোনো। উপজেলা পরিষদের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে ব্রিজটির লোহার পিলার খালের মধ্যে নুয়ে পড়েছে। ওপরের পাটাতনের কাঠও ঠিকমতো নেই। গ্রামের হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। নতুন একটি ব্রিজ দরকার। আমি সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানিয়েছি।’

এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, এরই মধ্যে ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত প্রকল্প প্রস্তাবটি পাস হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : এমপি দিপু

দুই বছরের নীরবতা ভেঙে মুখ খুললেন অলকা ইয়াগনিক

ফিফার নতুন নিয়মে বুক কাঁপছে কোন কোন দেশের, কি বলছে সমীকরণ?

এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী

সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় আরিফুল-বাবর-গউছসহ খালাস ৮

আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন আতিফ আসলাম

যে ৫ কেন্দ্রে মিলবে ভারতের টুরিস্ট ভিসা

নিজ বাড়িতে ফিরল কানাডায় নিহত শিক্ষার্থীর মরদেহ

গৃহবধূকে ‘হত্যার পর’ লাশ হাসপাতালে রেখে উধাও স্বামী

১০

হজে গমনেচ্ছুদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা

১১

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

১২

ড্যাফোডিল গ্রুপ ও ডিআইইউর চীন সফর, শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতায় নতুন দিগন্ত 

১৩

এবার ফাইনাল খেলবে ব্রাজিল, হারের পর স্কটিশ কোচের ভবিষ্যদ্বাণী

১৪

আশুরার দিনেই কি কেয়ামত হবে?

১৫

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

নিউইয়র্কে বাংলাদেশিদের মালিকানায় চালু হয়েছে এক লাখ কবরের বাংলাদেশ সেমিট্রি 

১৭

পাকিস্তানে গুমের বিরুদ্ধে আন্দোলনের মুখ মাহরাংয়ের যাবজ্জীবন কারাদণ্ড

১৮

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

১৯

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

২০
X