রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ১১:১২ এএম
প্রিন্ট সংস্করণ

আ.লীগ নেতার ছেলেকে কোপালো ছাত্রলীগ নেতা

হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব
আ.লীগ নেতার ছেলেকে কোপালো ছাত্রলীগ নেতা

রাজশাহীর পুঠিয়ায় ছাত্রলীগ নেতার হামলায় আওয়ামী লীগের এক নেতার ছেলে গুরুতর আহত হয়েছেন। হাট ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হামলার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার ঝলমলিয়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি হলেন নাজমুল ইসলাম সুমন (৪২)। তিনি পুঠিয়া পৌর আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম এলাহীর ছেলে। এ ছাড়া ঝলমলিয়া হাটের ইজারাদার।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা হলেন শাকিবুর রহমান মিঠু। তিনি পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। সুমনের আগের মেয়াদে ইজারা পেয়ে ঝলমলিয়া হাট পরিচালনা করতেন মিঠু ও তার পরিবার।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৈশাখে সরকারিভাবে ডাকে ঝলমলিয়া হাটের ইজারা পান সুমন। ইজারা না পাওয়ার পর থেকেই সুমনের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিবুর রহমান মিঠুর। দ্বন্দ্বের জেরে রোববার বিকেলে সুমনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা মিঠুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এর সঙ্গে হাট ইজারার বিষয়টি যুক্ত হওয়ায় বিরোধ আরও বাড়ে। এটি হামলা পর্যন্ত গড়ায়। তবে সুমন সরকারিভাবেই হাট ইজারা পেয়েছেন।

তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকিদের গেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X