বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রাফসান-জেফারের ছবিতে সাফার আবেগঘন মন্তব্য

সাফা কবির, রাফসান সাবাব ও জেফার রহমানI ছবি : সংগৃহীত
সাফা কবির, রাফসান সাবাব ও জেফার রহমানI ছবি : সংগৃহীত

আগে থেকেই গুঞ্জন ছিল দেশের জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং আলোচিত সংগীতশিল্পী জেফার রহমানের প্রেমের বিষয়টি। তবে এবার তাদের সেই ওপেন সিক্রেট প্রেম অবশেষে পেল বৈবাহিক স্বীকৃতি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর প্রকাশ্যে আসতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। তারকাদের শুভেচ্ছার ভিড়ে বিশেষভাবে নজর কাড়ে অভিনেত্রী সাফা কবিরের আবেগঘন মন্তব্য,যা ভালোবাসা, বন্ধন আর নতুন শুরুর গল্পে নতুন মাত্রা যোগ করেছে।

রাফসান-জেফারের বিয়ে হওয়াতে নিজের খুশি যেন ধরে রাখতে পারছিলেন না সাফা।

নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে রাফসান-জেফারের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘দৃশ্যটি কী যে চমৎকার! আমি চোখ ফেরাতে পারছি না। আনন্দে আমার বুক ভরে উঠছে, চোখ যেন খুশির অশ্রুতে ভরে উঠেছে। এই দুই সুন্দর মানুষ যখন এক হতে যাচ্ছে, সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকুক। আল্লাহ আপনাদের জীবন সীমাহীন ভালোবাসা আর নিয়ামতে ভরিয়ে দিন।’

উল্লেখ্য, রাফসান সাবাব দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় সব ইভেন্ট এবং শো উপস্থাপনা করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, জেফার রহমান তার গায়কী এবং ফ্যাশন সেন্স দিয়ে জয় করেছেন তরুণ প্রজন্মের মন। দুই ভুবনের দুই সফল মানুষের এই নতুন পথচলা বিনোদন জগতে এক নতুন মাত্রা যোগ করল।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের বীজ রোপিত হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১০

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১১

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১২

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৩

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৪

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৬

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৭

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৮

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৯

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

২০
X