মো. আবু জুবায়ের উজ্জ্বল, টাঙ্গাইল
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৯:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

ত্রাণ নয়, বাঁধের দাবি

টাঙ্গাইলে যমুনা নদীতে ভাঙন। ছবি: কালবেলা
টাঙ্গাইলে যমুনা নদীতে ভাঙন। ছবি: কালবেলা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও লাগাতার ভারি বর্ষণের ফলে টাঙ্গাইলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে নদীর বাম তীরের বেশ কয়েকটি উপজেলায়। এতে চলতি বছর তিন শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। এখনো হুমকির মুখে নদীপাড়ের হাজারো মানুষ। চোখের সামনে নিমিষেই ভেঙে যাচ্ছে বসতভিটা, ঘরবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা। ফলে নির্ঘুম রাত কাটছে ভাঙনকবলিত মানুষদের। তাদের দাবি ত্রাণ চাই না, বাঁধ চাই। এদিকে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয়রা জানান, বর্ষায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়েছে টাঙ্গাইলের সদর, ভূঞাপুর, গোপালপুর, কালিহাতি ও নাগরপুর উপজেলার বেশকিছু এলাকায়। এর মধ্যে গত এক সপ্তাহ ধরে তীব্র ভাঙনের কবলে পড়েছে ভূঞাপুর উপজেলার কষ্টাপাড়া, চিতুলিয়াপাড়া, পাটিতাপাড়াসহ বেশকিছু এলাকা। ঈদের দিন থেকে ভাঙনের তীব্রতা বেড়েছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই নদীগর্ভে চলে যাচ্ছে তাদের সহায় সম্বল। ঈদের আনন্দ উপভোগ করার পরিবর্তে ঘরবাড়ি সরিয়ে নিতেই ব্যস্ত থাকতে হয়েছে। একই অবস্থা টাঙ্গাইল সদর উপজেলা কাকুয়া ইউনিয়নের চরপৌলী নামক এলাকার। বর্ষার শুরু থেকেই ভাঙনের কবলে পড়েছে এখানকার বাসিন্দারা। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে এ এলাকার শতাধিক বাড়িঘর ও কয়েকশ একর ফসলি জমি। গৃহহীন হয়েছেন হাজারো মানুষ।

নদীভাঙনের শিকার উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের টগরী বেগম বলেন, গত কয়েক সপ্তাহ ধরে তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে করে এক দিনেই আমার বসতভিটা যমুনা নদী গিলে খেয়েছে। বাড়ির পাশে থাকা জমিও নদীগর্ভে চলে গেছে বহু আগেই। এখন সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আমার থাকার জায়গাটুকুও আর নেই।

তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের আগে কোনো খবর থাকে না। যখন নদীতে বসতভিটা ভেঙে যায় তখন এসে নানা রকমের আশ্বাস দেন। ৫ ও ১০ কেজি চাল দিয়ে কী করব। এসব দরকার নেই। আমরা ভাঙনকবলিতরা ত্রাণ চাই না, ভাঙন রোধে স্থায়ী বাঁধ চাই।

একই গ্রামের ইব্রাহিম, রিপন ও মোফাজ্জল বলেন, আমরা নদীভাঙন এলাকার মানুষ। চোখের সামনে বসতভিটা, ঘরবাড়ি ও ফসলি জমি নদীর পেটে চলে যাচ্ছে। যারাই আসে তারা শুধু দেখে চলে যায়। আর বলে আগামী বছরই বাঁধ করে দেওয়া হবে। কিন্তু ফের বন্যা আসে, শুরু হয় ভাঙন। প্রভাবশালীরা নিজ নিজ বাড়ির আঙিনায় জিও ব্যাগ ফেলে। আমাদের বসতভিটা রক্ষায় কেউ কথা রাখে না। অন্যের জায়গায় থাকতে হচ্ছে।

গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার বলেন, যমুনায় পানি বৃদ্ধির কারণে গত কয়েক সপ্তাহ চিতুলিয়াপাড়ায়, খানুরবাড়ি, ভালকুটিয়া, গোবিন্দাসীসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। তার নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন বলেন, বেশ কয়েকটি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি এবং নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। ভাঙনের বিষয়টি জেলা পানি উন্নয়ন বোর্ডসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, যমুনা নদীর বাম তীর বরাবর ভাঙনরোধে বেশকিছু পদক্ষে নেওয়া হয়েছে। এরই মধ্যে ১৮ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণের কাজ চলছে। এর বাইরে জনগুরুত্বপূর্ণ স্থানে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় না হলে চুক্তি নয় : ইরান

‘৩ ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই’, রামিসার বাবা

ফেসবুক পোস্টের জেরে মামলা, সাংবাদিক পরিচয়ে মানববন্ধন কর্মসূচি

সৌদি আরবে বিদ্যুৎস্পর্শে বাংলাদেশি যুবকের মৃত্যু

হরমুজে চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্রকে পিছু হটিয়েছে ইরান : খামেনির উপদেষ্টা

ভারতের পুশ-ইন নিয়ে সীমান্তে বিজিবির বিশেষ সতর্কবার্তা

বাজার সংস্কারে কঠিন পথ পাড়ি দিতে হবে : বিএসইসি চেয়ারম্যান

নেসলে বাংলাদেশ পরিদর্শনে সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদল

নেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন

ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না মির্জা ফখরুলের

১০

মীমাংসিত জমি ফের দখলের চেষ্টা, সাংবাদিকের পরিবারকে প্রাণনাশের হুমকি

১১

বিরিয়ানির বিনিময়ে বিক্রি হচ্ছে বিবেক, শিক্ষার্থীদের নিয়ে রাশেদ খাঁনের ক্ষোভ

১২

শূন্যরেখায় থাকা ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৩

মার্কিন হামলার জবাবে ‘শত্রু ঘাঁটিতে’ আঘাত ইরানের

১৪

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে পুড়ল তিনজন, আশঙ্কাজনক দুই

১৫

কুয়েত ও বাহরাইনের দিকে ৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান : যুক্তরাষ্ট্র

১৬

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী

১৭

মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

১৮

ঢাকার সড়কে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল হেলপারের

১৯

ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ

২০
X