আমিরুদ্দীন বাবু, পোরশা (নওগাঁ)
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নওগাঁর পোরশা

নিষিদ্ধ জালে অবাধে নিধন ডিমওয়ালা ও পোনা মাছ

নিষিদ্ধ জালে অবাধে নিধন ডিমওয়ালা ও পোনা মাছ

বর্ষায় নদী ও খাল-বিলে এখন থৈথৈ পানি। নওগাঁর পোরশা উপজেলার পুনর্ভবা নদীও টইটম্বুর। নদীতে বর্ষার পানি আসার সঙ্গে সঙ্গে দেখা মেলে অনেক মাছের। হাসি ফোটে জেলেদের মুখেও। তবে কিছু অসাধু জেলে নিষিদ্ধ জালে ডিমওয়ালা ও পোনা মাছও ধরছেন।

জানা গেছে, বিভিন্ন ধরনের নিষিদ্ধ জালসহ মাছ ধরার নানা উপকরণ দিয়ে অবাধে চলছে এখানে মা ও পোনা মাছ ধরার মহোৎসব। হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অবৈধভাবে ধরা এসব মাছ।

সরেজমিন দেখা গেছে, উপজেলার শকুনের বিল, হুলদির বিল, মহারাটের বিল, চন্দ্রের বিল, বগলা উজল বিলসহ বিভিন্ন জলাশয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মা ও পোনা মাছ নিধনযজ্ঞে মেতে উঠেছে এক শ্রেণির অসাধু মৎস্য শিকারি। এতে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল, মশারি দিয়ে তৈরি নেট জাল, বেড় জাল, বাদাই জাল, রিং জাল, সুতি জাল, খৈলশুনিসহ মাছ ধরার নানা উপকরণ। তারা শোল, টাকি, টেংরা, শিং, বোয়ালসহ জালে যা পাচ্ছে সব ধরে বাজারে দেদার বিক্রি করছেন। এর মধ্যে অধিকাংশই ডিমওয়ালা ও পোনা মাছ।

স্থানীয় জেলে শফিকুল ইসলাম ডিমওয়ালা মা ও পোনা মাছ ধরার কথা স্বীকার করে বলেন, আমরা গরিব। নদী-নালা, খাল-বিল থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে ওই অর্থ দিয়েই আমাদের সংসার চলে। তাই ইচ্ছে না থাকলেও ডিমওয়ালা ও পোনা মাছ ধরতে বাধ্য হই।

পোরশা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, চলতি মৌসুমেই তিনবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়েছে। পুনর্ভবা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ জাল নষ্ট করা হয়েছে। জেলেদের নিষেধ করা হচ্ছে। তবুও থামানো যাচ্ছে না। আমাদের অজান্তে জেলেরা ডিমওয়ালা ও পোনা মাছ ধরছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X