বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০১:০৩ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৮:৫৮ পিএম
প্রিন্ট সংস্করণ

টিকটক ভিডিওতে বিচার চেয়ে যুবকের আত্মহত্যা

বোয়ালমারীতে পাওনা টাকা চাওয়ায় মারধর
টিকটক ভিডিওতে প্রশাসনের কাছে বিচার চেয়ে একটি ভিডিও পোস্ট দেন স্বদেশ সরকার। ছবি: সংগৃহীত
টিকটক ভিডিওতে প্রশাসনের কাছে বিচার চেয়ে একটি ভিডিও পোস্ট দেন স্বদেশ সরকার। ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে পাওনা টাকা চেয়ে নির্যাতনের শিকার হয়ে স্বদেশ সরকার (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্বদেশ সরকার উপজেলার পোয়াইল গ্রামের স্বপন সরকারের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, স্বদেশ সরকার একই গ্রামের জাকারিয়া শেখের ছেলে রিয়াজ শেখকে (২৪) ১৫০ টাকা ধার দেন। গত সোমবার বিকেল ৪টার দিকে বাবুরবাজারে রিয়াজ শেখের কাছে স্বদেশ সরকারের ধার দেওয়া টাকা ফেরত চান। টাকা চাওয়ায় রিয়াজ ক্ষিপ্ত হয়ে বাজারের ভেতরে নুর ইসলামের দোকানের সামনে তাকে মারধর করেন। পরে স্বদেশ টিকটক ভিডিওতে প্রশাসনের কাছে বিচার চেয়ে একটি ভিডিও পোস্ট দেন। ওই ঘটনার পর বুধবার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্বদেশের বাবা স্বপন সরকার জানান, বুধবার রাতে স্বদেশের মা প্রতিবেশী নিখিল রঞ্জন বিশ্বাসের বাড়িতে হরিসভা শুনতে যান। হরিসভা শুনে রাত দেড়টার দিকে বাড়িতে এসে স্বদেশকে ডাকাডাকি করেন। কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বদেশের ঝুলন্ত মরদেহ দেখতে পান। অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ১৫০ টাকা পাবে রিয়াজের কাছে, টিকটক ভিডিওতে কয়েকদিন আগে ভিডিওটি পোস্ট দিয়েছেন। কী কারণে মারা গেছেন, সার্বিক দিক দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X