কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০২:৫৭ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ
রিজওয়ানা হাসান

ফ্যাসিস্টের অংশ এই রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না

ফ্যাসিস্টের অংশ এই রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না

রাষ্ট্রপতির অপসারণ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের অংশ। তাই তিনি পদে থাকতে পারেন না। তবে রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানোর পরই রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। গোপনে কিছুই হবে না।

গতকাল রোববার দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পাটজাত পণ্যে মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০-এর বাস্তবায়ন নিয়ে এ সংবাদ সম্মেলন হয়।

রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতি ইস্যুটি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতি বিপ্লব পরবর্তী এ সরকারের আদলের সঙ্গে যান না।

পরিবেশ উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো বলছে—রাষ্ট্রপতির অপসারণ রাজনৈতিক সংকট সৃষ্টি করবে। আবার কেউ কেউ মনে করছে, কোনো সংকট হবে না। আন্দোলনকারীরা এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করছে। সরকারের প্রচেষ্টা হলো, রাজনৈতিক ঐকমত্য গঠন করা। তারপরে সিদ্ধান্ত। অতি বিলম্ব হবে না, আবার তাড়াহুড়ো করাও হবে না। রাষ্ট্রপতি ইস্যুতে কোনো টাইম ফ্রেম নাই।

রিজওয়ান হাসান বলেন, বর্তমান রাষ্ট্রপতির কাছে কেন উপদেষ্টা পরিষদ শপথ নিলেন, অনেকেই এই প্রশ্ন তোলেন। মানুষ আবেগের জায়গা থেকে এ কথা বলেন। তবে বাস্তবতার সঙ্গে সংগতি রেখেই শপথ হয়েছে।

রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কোনো দলকে নিষিদ্ধের জনদাবি থাকতেই পারে। তবে এ নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১০

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১১

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১২

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৩

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৪

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৫

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৬

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৭

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৮

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৯

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

২০
X