কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

বিএনপি জামায়াতের সঙ্গে আন্তর্জাতিক শক্তি নেই - প্রধানমন্ত্রী

বিএনপি জামায়াতের সঙ্গে আন্তর্জাতিক শক্তি নেই - প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো আন্তর্জাতিক শক্তি ও তাদের সমর্থন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তারা (বিএনপি-জামায়াত) বলে, তাদের আন্তর্জাতিক শক্তির সমর্থন আছে। কোন শক্তিটা আছে, সেটাই আমরা জানতে চাই। কোনো শক্তি নেই তাদের সঙ্গে। লুটেরাদের সঙ্গে কেউ থাকে না।

গতকাল শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বিএনপি-জামায়াতের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই খুনি, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জঙ্গি, মানুষ হত্যাকারী, গ্রেনেড হামলাকারী, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি বিএনপি থেকে দেশবাসী সাবধান।

বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, স্বৈরতন্ত্রের মধ্য দিয়ে যাদের জন্ম, তারা আবার কী গণতন্ত্র দেবে! দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যেতে চায়, দেশের মানুষের কোনো উন্নতি করেনি তারা, শুধু নিজেদের উন্নতি করেছে।

দুই হাতে লুটপাট করেছে। এজন্যই এখন লন্ডনে বসে বিলাসবহুল জীবনযাপন করছে। এ সময় বিএনপির সরকার পতনের আন্দোলনের সমালোচনা করেন শেখ হাসিনা। তিনি বলেন, তারা সরকার উৎখাত করতে চায়। তার মানে আবার অন্ধকার যুগে ফিরতে চায়।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকার দাবির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আজ তত্ত্বাবধায়কের জন্য তারা আন্দোলন করে। ১৯৯৬ সালে খালেদা জিয়া রাজি ছিল না। খালেদা জিয়া বলেছিল, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। আমার প্রশ্ন, তারা কি এখন (তত্ত্বাবধায়কের জন্য) পাগল ও শিশু খুঁজে পেয়েছে।

দেশবাসীকে সজাগ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, দেশের মানুষকে সজাগ করতে হবে। ওরা সর্বনাশ ছাড়া দেশকে কিছু দিতে পারে না। বিএনপি ক্ষমতায় এলে দেশকে আবারও অন্ধকারে ও পেছনে নিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X