কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ
পররাষ্ট্র মন্ত্রণালয়

ইসরায়েলের বক্তব্যের সময় ওয়াকআউট করে বাংলাদেশও

ইসরায়েলের বক্তব্যের সময় ওয়াকআউট করে বাংলাদেশও

মরক্কোতে অনুষ্ঠিত বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ইসরায়েলি প্রতিনিধিদলের বক্তব্যের সময় বাংলাদেশসহ কয়েক দেশের ওয়াকআউট করাকে কিছু মহল ভুলভাবে ব্যাখ্যা করছে বলে গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত চতুর্থ গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন রোড সেফটিতে ইসরায়েলি প্রতিনিধিদলের বক্তব্যের সময় বেশকিছু দেশের প্রতিনিধি তাৎক্ষণিক ওয়াকআউট করেন। কিন্তু এটিকে ভুলভাবে ব্যাখ্যা করছে কিছু মহল। কারণ, বাংলাদেশ প্রতিনিধিদলও ওয়াকআউটকারী দেশগুলোর মধ্যে ছিল।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিলিস্তিন সংকট, ইসরায়েলের গণহত্যা ও ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান সুপরিচিত। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে, এই নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।

এদিকে, কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ-সংক্রান্ত কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হয়, ইসরায়েলি প্রতিনিধির বক্তব্যের সময় অনেক দেশ ওয়াকআউট করে সম্মেলন থেকে বেরিয়ে গেলেও বাংলাদেশের কূটনীতিক সেখানে বসেছিলেন এবং ইসরায়েলি প্রতিনিধির বক্তব্যকে সমর্থন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X