Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ',33,27)' at line 1
জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০৩:১৮ পিএম
প্রিন্ট সংস্করণ

অনশনরত জাবি শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের হামলা

অনশনরত জাবি শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের হামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থী সামিউল ইসলাম প্রত্যয়ের ওপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের এম এইচ হলের সামনে তার ওপর হামলা হয়। এ সময় বাধা দিতে গিয়ে সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচিসহ বেশ কয়েকজন বামপন্থি শিক্ষার্থীরাও হামলার শিকার হন।

জানা যায়, পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ ছিল। রাত সাড়ে ১০টায় মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী হল থেকে বের হয়ে আসেন। এরপর তারা অনশনরত শিক্ষার্থীকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে মারধর শুরু করেন। একপর্যায়ে তার বিছানা-বালিশে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে আনা হয়। অনশনরত প্রত্যয়কে জোরপূর্বক অ্যাম্বুলেন্সে উঠিয়ে মেডিকেলে পাঠিয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বাধা দিতে গিয়ে সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি, সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ, মাশিয়াত সৃষ্টি, মনিকা নকরেক এবং শারমিন সুর মারধরের শিকার হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট সাব্বির রহমান এবং হল প্রশাসন সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষক অছাত্রদের তালিকা করতে যান। এরই জেরে ছাত্রলীগের নেতারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। রাত ১০টায় পূর্বনির্ধারিত লোডশেডিং শুরু হলে ছাত্রলীগের নেতাদের প্রত্যক্ষ অংশগ্রহণে শতাধিক নেতাকর্মী হামলায় অংশ নেন। তাদের মধ্যে ছিল গৌতম কুমার দাস, নোবেল রাব্বি, মুরসালিন, মুরাদ, সোহেল, তানভীর, রায়হান, রাহাত, সৌমিক, তারেক মীর, সজীব, নাফিসসহ শতাধিক নেতাকর্মী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বডিগার্ডও না। ১৫ হাজার শিক্ষার্থীকে নিরাপত্তা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। দরকার হলে আমি পদত্যাগ করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X