কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:১২ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

১৫ স্যাটেলাইট ও একটি কৃত্রিম উপগ্রহ নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট

নির্ধারিত পথ থেকে ছিটকে পড়েছে ভারতের রকেট। ছবি : সংগৃহীত
নির্ধারিত পথ থেকে ছিটকে পড়েছে ভারতের রকেট। ছবি : সংগৃহীত

উৎক্ষেপণের পরপরই ১৫ স্যাটেলাইট ও একটি কৃত্রিম উপগ্রহ নিয়ে নির্ধারিত পথ থেকে ছিটকে পড়েছে ভারতের রকেট। এ ঘটনাকে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বহুল ব্যবহৃত উৎক্ষেপণ যানের জন্য নতুন ব্যর্থতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রায় আট মাসের মধ্যে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের জন্য এটি ছিল দ্বিতীয় বড় হতাশাজনক ঘটনা। আগের পঞ্চাশেরও বেশি অভিযানে ৯০ শতাংশের বেশি সাফল্যের হার থাকলেও এ ঘটনার পর নির্ভরযোগ্যতার সুনামে ধাক্কা লাগল।

পিএসএলভি-সি৬২ রকেটটি স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা ১৮ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা দ্বীপের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। রকেটটিতে ছিল পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস-এন১ এবং ভারত, বিদেশি স্টার্টআপ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তৈরি আরও ১৫টি বৈজ্ঞানিক সরঞ্জাম।

ইসরোর মিশন কন্ট্রোল জানিয়েছে, উড্ডয়নের বেশির ভাগ সময় রকেটটি স্বাভাবিকভাবেই কাজ করছিল। তবে হঠাৎ অপ্রত্যাশিত বিঘ্ন ঘটে এবং রকেটটি নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে যায়।

এক বিবৃতিতে ইসরো জানিয়েছে, পিএসএলভি-সি৬২ মিশনটি পিএস৩ স্তরের শেষের দিকে একটি অস্বাভাবিকতার সম্মুখীন হয়েছে। বিস্তারিত বিশ্লেষণ শুরু করা হয়েছে। তবে ঠিক কী ভুল হয়েছিল বা রকেটটি শেষ কোথায় পৌঁছেছে, সে ব্যাপারে তারা তারা আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X