সিলেট ব্যুরো
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:০২ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

শাকসু নির্বাচন ঘিরে উত্তপ্ত শাবিপ্রবি, সিদ্ধান্তহীনতায় নির্বাচন কমিশন

ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছবি : কালবেলা
ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছবি : কালবেলা

জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন আয়োজন না করার বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সিদ্ধান্তহীনতায় পড়েছে শাকসু নির্বাচন কমিশন।

এ ঘোষণার প্রতিবাদে সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে ভিসি বাসভবন সামনে গিয়ে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে তারা শাকসু কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। দীর্ঘ সময় ধরে চলা এই আন্দোলনের ফলে পুরো ক্যাম্পাসজুড়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

সরেজমিন রাত ৩টায় দেখা যায়, পরিস্থিতি সামাল দিতে শাকসু নির্বাচন কমিশনের কমিশনাররা শাকসু কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তবে দীর্ঘ আলোচনা শেষে নির্বাচন নিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানাতে পারেননি তারা। এ সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানানো হয়, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

বর্তমানে শাকসু কার্যালয়ে শিক্ষার্থী ও নির্বাচন কমিশনাররা অবস্থান করছেন। সবাই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের আগমনের অপেক্ষায় রয়েছেন। তার সঙ্গে আলোচনার পর শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা অবিলম্বে ইসির এই স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে ও হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। দাবি আদায় না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।

শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা শাকসু ছাত্র সংসদ নির্বাচন আবারও বন্ধের এই ষড়যন্ত্র আমরা কোনোভাবেই মেনে নেব না। প্রশাসনকে অবশ্যই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। না হলে আমরা সিদ্ধান্ত না নিয়ে ঘরে ফিরব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X