কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৯:২০ এএম
প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীরকে বরখাস্তের রিট নিষ্পত্তি করে রায় হাইকোর্টের

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিট আবেদনটি নিষ্পত্তি করে পর্যবেক্ষণ সহকারে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি করে গতকাল রোববার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি ড. মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে কী বলা আছে, তা পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশের পর জানা যাবে। আদালতে জাহাঙ্গীরের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল।

গত বছরের ১৪ আগস্ট মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর পদ ফিরে পেতে এ রিট করেন। রিটে তাকে সাময়িক বরখাস্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়। এ রিটের প্রাথমিক শুনানি করে গত ২৩ আগস্ট মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। গত ১৫ মার্চ এ রুলের ওপর শুনানি শুরু হয়। গতকাল হাইকোর্ট রুল নিষ্পত্তি করে রায় দেন।

বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে ২০২১ সালের ২৫ নভেম্বর মেয়র জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এরপর গত বছর তাকে গাজীপুর সিটির মেয়র পদ থেকেও সাময়িক বরখাস্ত করা হয়।

গত মাসে অনুষ্ঠিত সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে লড়তে চেয়েছিলেন জাহাঙ্গীর। তবে ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। ২৫ মে অনুষ্ঠিত ভোটে জাহাঙ্গীরের মা মেয়র নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১০

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১১

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১২

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১৩

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৪

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৫

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৬

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৭

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৮

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৯

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

২০
X