রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নবীনগর ও বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ
সৈয়দ রেজাউল করীম

ভালো নীতি ও নেতা ছাড়া জাতির মুক্তি নেই

ভালো নীতি ও নেতা ছাড়া জাতির মুক্তি নেই

দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝুঁকি নিয়ে এককভাবে নির্বাচনে অংশ নিয়েছে বলে জানিয়েছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, ‘ভালো নীতি ও নেতা ছাড়া জাতির কোনো মুক্তি নেই। সবাই জানে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটাই মাত্র বাক্স, যারা ইসলামকে প্রতিষ্ঠার জন্য এবং মানুষের মুক্তির জন্য এগিয়ে যাচ্ছে।’ গতকাল সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ নজরুল ইসলাম নজুর সমর্থনে এ জনসভা হয়।

ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘বিগত সময়ের মতো হাজার হাজার মায়ে কোল খালি হোক ও বিদেশে অর্থ পাচার হোক, তা ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় না। তাই পরিবর্তনের জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় ঝুঁকি নিয়ে এককভাবে ইসলামের পক্ষে হাতপাখা প্রতীক নিয়ে ২৫৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।’ তিনি বলেন, ‘সবাই আমাদের একা ভাবলেও আমাদের সঙ্গে আল্লাহ, ইসলামপ্রেমী ও দেশ প্রেমিকদের ভালোবাসা আছে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিজয় হবে।’

সৈয়দ রেজাউল করীম বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ নিচ্ছে সবাইকে প্রথমে দলগুলোর আদর্শ দেখতে হবে। বিএনপি ও বিএনপির জোট প্রচলিত গণতন্ত্রের যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, সে নীতি আদর্শ অনুযায়ী বিগত ৫৪ বছর দেশ পরিচালিত হয়েছে। এখন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে জামায়াতে ইসলামের আমিরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা পরিষ্কার বলেছেন, তারা ক্ষমতায় যেতে পারলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। বরং দেশ চালাবে প্রচলিত আইনের মাধ্যমে। এখন প্রচলিত আইন ও নীতি আদর্শের মাধ্যমে আবারও দেশ পরিচালিত হলে দেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি ও শান্তি পাবে না।’ ইসলামী আন্দোলনের নবীনগর উপজেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তৃতা দেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি গাজী নিয়াজুল করিম প্রমুখ।

‘আওয়ামী লীগ-বিএনপি বিপদে পড়লে ইসলামী আন্দোলনে আশ্রয় নেয়’: ‘আমাদের দেশে একটা কালচার হলো যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন আওয়ামী লীগ পালায়; যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, বিএনপি পালায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের ইতিহাস খুলে দেখলে বুঝবেন বিএনপি যখন বিপদে ছিল, তখন তাদের নেতাকর্মীরা চরমোনাই গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাড়িতে আশ্রয় নিয়েছিল। আওয়ামী লীগ যখন বিপদে পড়েছিল, তখন তাদের নেতাকর্মীরা আমাদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল।’

গতকাল রাতে বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সাইদ উদ্দিন খান জাবেদের সমর্থনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলনের আমির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমালোচনা করে বলেন, ‘যারা জাবেদ ভাইয়ের প্রতিপক্ষ আছেন, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছেন, এর ভেতরে একটা হলো মাথাল মার্কার প্রার্থী। সে কোন নীতি-আদর্শ বাস্তবায়ন করতে চায়, সে নিজে তো বাম দল করে। আর বাঞ্ছারামপুরের মাটি, বি-বাড়িয়ার মাটি ইসলামের ঘাঁটি। সে হিসেবে আমি পরিষ্কার বলব, যারা ইসলামকে ভালোবাসেন, তারা হাতপাখায় জাবেদ ভাইয়ের পক্ষে ভোট দেবেন, এটাই আমার দাবি।’

ইসলামী আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সামছুল হক সুমনের সভাপতিত্বে জনসভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দলের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ এবং সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X