কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ১০:১৫ এএম
প্রিন্ট সংস্করণ
ল্যানসেটের গবেষণা

২০৫০ সালে ডায়াবেটিক রোগী দ্বিগুণ হবে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

২০৫০ সাল নাগাদ বিশ্বব্যাপী ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে পারে। এর কারণ হিসেবে গবেষণায় ক্রমবর্ধমান স্থূলতা ও স্বাস্থ্যবৈষম্যকে দায়ী করা হয়েছে। দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত এক গবেষণার বরাতে গতকাল শুক্রবার এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

গবেষণাটি বলছে, ২০২১ সালে বিশ্বে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ছিল ৫২ কোটি ৯০ লাখ। তাদের ৯৫ শতাংশই টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। ২০৫০ সাল নাগাদ আক্রান্তের এ সংখ্যা ১৩০ কোটি ছাড়িয়ে যেতে পারে। এদিকে সে সময় বিশ্বের জনসংখ্যা প্রায় ৯৮০ কোটি হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। সে হিসাবে তখন প্রতি ৭-৮ জনের মধ্যে একজন ডায়াবেটিস আক্রান্ত হবেন। এ ছাড়া পরবর্তী ৩০ বছরে কোনো দেশেই আক্রান্তের এ হার কমার কোনো লক্ষণ নেই।

এদিকে গবেষণার এই পূর্বাভাসকে ‘উদ্বেগজনক’ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বিশ্বের অধিকাংশ রোগকে ছাড়িয়ে যাচ্ছে। এটি মানুষ ও স্বাস্থ্যব্যবস্থার জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এ গবেষণা অনুযায়ী, ২০৪৫ সালের মধ্যে নিম্ন ও মধ্যম আয়ের দেশের প্রাপ্তবয়স্ক মানুষের তিন-চতুর্থাংশ ডায়াবেটিসে আক্রান্ত হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন ও মন্টেফিওর হেলথ সিস্টেমের ড. সিভানি আগারওয়াল জানান, বর্তমান সময়ে সবচেয়ে বড় জনস্বাস্থ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ডায়াবেটিস। আগামী তিন দশকে এটি প্রতিটি দেশ, বয়স ও লিঙ্গের মানুষের মধ্যে আক্রমণাত্মকভাবে ছড়িয়ে পড়বে, যা বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়, জাতিগত সংখ্যালঘু ও ভৌগোলিক বৈষম্যের কারণে সৃষ্ট কাঠামোগত বর্ণবাদ বিশ্বজুড়ে ডায়াবেটিস, অন্যান্য রোগ ও মৃত্যুর হারকে ত্বরান্বিত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X