মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথমদিনের প্রচারণার অংশ হিসেবে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে মধ্যরাতে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। ওই জনসভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম এবং সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. ইসরাইল মিয়া।

তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করে লাইনে দাঁড়াতে হবে। কারণ এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে।

এসময় তিনি বিএনপি মনোনীত কিশোরগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী মাজাহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী ড. উসমান ফারুক, কিশোরগঞ্জ-৫ আসনের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা ও কিশোরগঞ্জ-৬ আসনের প্রার্থী মো. শরীফুল আলমকে মঞ্চে পরিচয় করিয়ে দেন।

এদিকে কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান জনসভায় আসার পথে অসুস্থ হওয়ায় জনসভায় উপস্থিত হতে পারেননি। তিনি ভাগুলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জনসভা ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় ছিল এপিবিএন, পুলিশ, র‍্যাব, আনসারসহ সাদা পোশাকে প্রশাসনের লোকজন নিরাপত্তায় নিয়োজিত ছিল। পাশাপাশি জনসভাস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিএনপির পক্ষ থেকে ৩০০ নেতাকর্মী স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। জনসভায় যোগ দিতে বিকেল ৪টার পর থেকেই ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। এর আগে সিলেট মৌলভীবাজার, শেরপুর, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় পথসভায় করেন তারেক রহমান। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও তারেক রহমানের সফরসঙ্গী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X