কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:১৮ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামীসহ তাদের মিত্রদের ডাকা নবম ধাপে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। আজ রোববার ভোরে শুরু হওয়া এই অবরোধ শেষ হবে আগামী মঙ্গলবার ভোর ৬টায়। সরকারের পদত্যাগের একদফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে গত বৃহস্পতিবার এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, বাম গণতান্ত্রিক ঐক্য, এবি পার্টি, গণঅধিকার পরিষদ পৃথকভাবে এই কর্মসূচি পালন করবে।

নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং ঘোষিত অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম।

এদিকে অবরোধ সফলে গতকাল শনিবার সন্ধ্যায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকার আগারগাঁওয়ে মশাল মিছিল হয়েছে, যা শেওড়াপাড়া সড়কে গিয়ে শেষ হয়।

রাজধানীতে তিন বাসে আগুন : এদিকে অবরোধের আগে রাজধানীতে ৪ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ করাতিটোলা স্কুলের পেছনে আসমানী পরিবহনের একটি বাসে, রাত ১১টার দিকে আগারগাঁওয়ে ভূঁইয়া পরিবহনের বাসে, গাবতলী বাস টার্মিনালে পদ্মা লাইনের একটি বাসে এবং মিরপুর-১-এ বিআরটিসির ডাবল ডেকার একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গতকাল রাত সাড়ে ১১টায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানিয়ে বলেন, প্রত্যেকটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া লালমাটিয়া মাঠের কোনায় শনিবার রাত পৌনে ১২টায় একটি প্রাইভেটকারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দিলে তারা এই সরকারের পদত্যাগের একদফাসহ মহাসমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। সমমনা দল ও জোটগুলোও এই কর্মসূচি যুগপৎভাবে পালন করেছে। এরপর থেকে পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি করে যাচ্ছে। মাঝে দুদিন হরতালও পালন করেছে দলগুলো। এ পর্যন্ত তারা আট দফায় অবরোধের কর্মসূচি পালন করেছে। সর্বশেষ গত বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল পালন করেছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১১

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১২

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৩

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৪

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৫

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৬

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৭

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৮

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৯

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

২০
X