কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:১৯ এএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

নিজেদের ৬০ প্রার্থী ‘বেইমান’ বললেন শমসের-তৈমূরকে

আলোচনা সভায় অভিযোগ
নিজেদের ৬০ প্রার্থী ‘বেইমান’ বললেন শমসের-তৈমূরকে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা ৬০ প্রার্থী দলটির চেয়ারপারসন ও মহাসচিবের বিরুদ্ধে যোগাযোগ বন্ধের অভিযোগ তুলেছেন। দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমূর আলম খন্দকারকে ‘জাতীয় বেইমান’ আখ্যা দিয়ে আরও নানান অভিযোগ করেন তারা।

গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলটির ৬০ প্রার্থীর পক্ষে এ অভিযোগ জানানো হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩৭ প্রার্থী। তবে তৃণমূল বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আলোচনা সভায় তৃণমূল বিএনপির ৬০ প্রার্থীর পক্ষে বলা হয়, ‘আমরা নির্বাচনী ধারা অব্যাহত রাখার জন্য নির্বাচনে অংশগ্রহণ করে প্রচার চালিয়ে যাচ্ছি। তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমূর আলম খন্দকার জাতীয় বেইমান। তারা নির্বাচনী মাঠে নামিয়ে এখন আমাদের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছেন।’

তারা আরও বলেন, ‘আমরা বিশেষ সংবাদমাধ্যমে জানতে পেরেছি, চেয়ারপারসন ও মহাসচিব বিএনপির সঙ্গে আঁতাত করে সব প্রার্থীকে নির্বাচন থেকে সরিয়ে এনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছেন। এ অবস্থায় আমরা তৃণমূল বিএনপির সব প্রার্থী সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ সমস্যা সমাধানের জন্য হস্তক্ষেপ কামনা করছি। যেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হই।’

অভিযোগের বিষয়ে তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইংয়ের চিফ সালাম মাহমুদ কালবেলাকে বলেন, ‘এটা চক্রান্ত। এরা এলাকায় নির্বাচনী কাজ না করে ঢাকায় এসে ঘুরে বেড়াচ্ছেন।

ঢাকা-১৫ আসনের তৃণমূল বিএনপি মনোনীত খন্দকার এমদাদুল হক সেলিম এই সংবাদ সম্মেলন করিয়েছেন। ব্যানারে লেখা দলের কো-চেয়ারপারসন কে এ জাহাঙ্গীর মাজমাদার ও ভাইস চেয়ারপারসন ডা. শেখ হাবিবুর রহমানের নাম। তারা উপস্থিত নেই। আমরা গতকাল (বৃহস্পতিবার) রাতে উনাদের সঙ্গে কথা বলেছি, উনারা বলেছেন আসবেন না।’

তৃণমূল বিএনপির চেয়ারপারসন ও মহাসচিবের সঙ্গে প্রার্থীদের যোগাযোগ বন্ধের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দুজনই এখন নির্বাচনী প্রচারে খুবই ব্যস্ত। তাছাড়া তাদের পক্ষে ১৩৭ প্রার্থীর সঙ্গেই নিয়মিত যোগাযোগ করাও সম্ভব নয়। প্রার্থীদের কেউ যোগাযোগ করলে দলের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে চেয়ারপারসন-মহাসচিবের সঙ্গে সমন্বয় করে দেওয়া হয়।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির সঙ্গে আঁতাত করে ভোট থেকে সরে যাওয়ার অভিযোগ প্রসঙ্গে সালাম মাহমুদ বলেন, এটা সম্পূর্ণ অবান্তর কথা। আমাদের বেশকিছু প্রার্থীর বিজয় হওয়া এবং আগামী সংসদে ‘শক্তিশালী বিরোধী দল’ হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা কেন নির্বাচন থেকে সরে যাব?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১০

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১১

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১২

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৩

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৪

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৫

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৬

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৭

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৮

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৯

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

২০
X