কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৪৬ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৯:১৯ পিএম
প্রিন্ট সংস্করণ

জীবনের ধাপে ধাপে প্রতারণা

মিল্টন সমাদ্দার | ছবি : ফেসবুক থেকে নেওয়া
মিল্টন সমাদ্দার | ছবি : ফেসবুক থেকে নেওয়া

মিল্টন সমাদ্দারের জন্ম ১৯৮৪ সালে বরিশালের উজিরপুরের গুটিয়া ইউনিয়নের বৈরকাঠী গ্রামে। মিল্টন তার বাবা জন সমাদ্দারের দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মিল্টন তিনবেলা ঠিকমতো খাবার পেতেন না। জীবিকার জন্য মানুষের জমিতে কাজ করতেন।

ছোটবেলা থেকেই তার ছিল অর্থের মোহ। বিয়ে, ব্যবসা এমনকি ধর্মকেও তিনি ব্যবহার করেছেন নিজের লাভের জন্য। বাল্যকালের বন্ধু, শিক্ষক, প্রতিবেশী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে নানা প্রতারণার তথ্য। কালবেলার সঙ্গে আলাপকালে মিল্টন সমাদ্দার অনেক অভিযোগ স্বীকারও করেছেন।

জানা গেছে, ছোটবেলায় ছবি আঁকায় পারদর্শী ছিলেন মিল্টন। বরিশালে জেলা পর্যায়ে ছবি এঁকে পুরস্কারও জিতেছেন। স্কুলের শিক্ষক ‘হামিদ স্যার’ তাকে ছবি আকার সরঞ্জাম কিনে দিতেন। তবে টাকা না দিলে স্কুলের পক্ষে কোনো প্রতিযোগিতায় অংশ নিতেন না মিল্টন। প্রতিবার পুরস্কার পেলে স্কুলের পক্ষ থেকে তাকে ৫০ টাকা দিতে হতো।

তবে পড়াশোনায় ভালো ছিলেন না কখনো। ছোটবেলা থেকেই আশ্রয় নিয়েছিলেন নানা প্রতারণার। প্রথমবার এসএসসি পরীক্ষা দিয়ে গণিতে ফেল করেন। এরপর ২০০১ সালে ফের পরীক্ষা দিয়ে পাস করেন।

ওই বছরই তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পিতা জন সমাদ্দারকে পিটিয়ে আহত করেন। এরপর বাড়ি ছেড়ে ঢাকায় পাড়ি জমান। একটি ওষুধ কোম্পানিতে আড়াই হাজার টাকা বেতনে চাকরি পান মিল্টন। কিছুদিনের মধ্যেই ফার্মেসি কর্মকর্তা এবং হাসপাতালের নার্সদের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। এরপর শুরু করেন চুরি।

ওই কোম্পানির চেয়ারম্যানের স্ত্রীর সঙ্গে সখ্য গড়ে রাতারাতি পদোন্নতি বাড়িয়ে নেন এসএসসি পাস মিল্টন। আড়াই হাজার টাকা থেকে তার বেতন বেড়ে দাঁড়ায় ১২ হাজার। তখন নিজেকে তিনি সরকারি বাঙলা কলেজের স্নাতকের ছাত্র হিসেবে পরিচয় দিতেন।

সে সময় কোম্পানিতে প্রভাব খাটিয়ে নিজের বাসায় ওষুধ মজুত করা শুরু করেন মিল্টন। দাম বাড়লে সেসব ওষুধ বাজারে বিক্রি করতেন। একসময় ওষুধ চুরির বিষয়টি ধরা পড়লে চাকরি হারান। ততদিনে বেশ কিছু টাকা জমিয়ে ফেলেছেন। সেই টাকা দিয়ে ২০০৪ সালে চন্দ্রকোনা খ্রিষ্টান মিশন স্কুলে নার্সিংয়ে ভর্তি হন। অসদাচরণের জন্য সেখান থেকেও এক বছরের জন্য বহিষ্কার হন। এরই মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসক পরিচয় দিয়ে ঢাকার অ্যাপোলো হাসপাতালের এক নার্সের সঙ্গে সম্পর্ক গড়েন। একপর্যায়ে তাকে বিয়ে করেন। শেষ পর্যন্ত ২০০৯ সালে নার্সিং পাস করেন।

পরে মিল্টন সমাদ্দার মনোয়ারা হাসপাতালে নার্সিংয়ের চাকরি নেন। কিছুদিন পরে চলে যান আনোয়ার খান মর্ডান হাসপাতালে। এভাবে ২০১২ সাল পর্যন্ত সেখানে চাকরি করেন। সে সময় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে টাকাও হাতিয়ে নেন। পরে চাকরি ছেড়ে তৈরি করেন ‘মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান। ২০১৪ সালে অনলাইনে ব্যবসা জমানোর চেষ্টা করেন। তবে সফল হননি।

এরপর সেই ফেসবুক পেইজের নাম বদলে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ করেন। সেই থেকেই রাস্তা থেকে অসহায় মানুষদের তুলে এনে আশ্রমে তুলছেন। আর তাদের নিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে প্রচার করে অর্থ সংগ্রহ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১০

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১১

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১২

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৩

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৪

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৫

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৭

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৮

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৯

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

২০
X