বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ফোকাস ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

সংঘাতময় বিশ্বের অস্থির বাস্তবতা

সংঘাতময় বিশ্বের অস্থির বাস্তবতা

যুদ্ধ, সহিংসতা ও ভূরাজনৈতিক উত্তেজনার একটি ভয়াবহ অধ্যায় পার করেছে বিশ্ব। ২০২৫ সালে একদিকে চলমান যুদ্ধগুলো কেবলই দীর্ঘায়িত ও ভয়াবহ রূপ নিয়েছে, অন্যদিকে নতুন নতুন সংঘাত ভূগ্রহকে আরও হুমকিতে ফেলেছে। বিশ্ব সংস্থাগুলোর মতে—ওই বছর বিশ্বের বিভিন্ন অঞ্চলে অন্তত ১০টির বেশি যুদ্ধ ও সংঘাত সক্রিয় ছিল।

ভারত-পাকিস্তান সংঘাত: উত্তপ্ত দক্ষিণ এশিয়া

গত বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ পর্যটক নিহত হন। এ জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে। এর জেরে ওই মাসের ২৩ ও ২৪ তারিখ সীমান্তে গুলি চালায় দুই দেশের সীমান্তরক্ষীরা। ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় পাকিস্তানে। ওইদিন থেকে ১০ মে পর্যন্ত চার দিন দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালায়। কাশ্মীর ইস্যু ও সামরিক অভিযানের পাল্টাপাল্টি হুমকিতে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা বিশ্ববাসীকে শঙ্কিত করে তোলে।

যুদ্ধ-সংঘাতে জর্জরিত মধ্যপ্রাচ্য

২০২৫ সালে ইসরায়েল-গাজা (ফিলিস্তিন) সংঘাত আরও ভয়াবহ রূপ নেয়। গাজা উপত্যকায় সামরিক অভিযান ও পাল্টা হামলায় হাজারো বেসামরিক মানুষ মানবিক সংকটে পড়ে। একই বছরে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করে, যা পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যায়। এ বছর ইসরায়েল সিরিয়া, লেবানন, ইয়েমেনে আগ্রাসী হামলা চালায়।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: তৃতীয় বছরেও ভয়াবহতা

২০২২ সালে শুরু হওয়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ২০২৫ সালেও অব্যাহত থাকে। পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল ও দক্ষিণাঞ্চলে তীব্র লড়াই চলতে থাকে। এই যুদ্ধ ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং খাদ্য সরবরাহে মারাত্মক প্রভাব ফেলে।

আফ্রিকা: গৃহযুদ্ধ ও বিদ্রোহে বিপর্যস্ত মহাদেশ

২০২৫ সালে আফ্রিকার একাধিক দেশে রক্তক্ষয়ী সংঘাত চলতে থাকে। সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর গৃহযুদ্ধ মানবিক বিপর্যয় সৃষ্টি করে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি বাহিনীর সংঘর্ষে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়। একইভাবে নাইজেরিয়ায় বোকো হারাম, ইথিওপিয়ায় ফানো বিদ্রোহ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা দেশগুলোর স্থিতিশীলতা নষ্ট করে।

দক্ষিণ-পূর্ব এশিয়া: অভ্যন্তরীণ যুদ্ধ

মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে গৃহযুদ্ধ ২০২৫ সালেও অব্যাহত থাকে। বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও গণপ্রতিরোধ বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ দেশটিকে দীর্ঘস্থায়ী অস্থিরতার মধ্যে রাখে। এ ছাড়া থাইল্যান্ড-কাম্বোডিয়া সীমান্তে স্বল্পমেয়াদি হলেও তীব্র সামরিক সংঘর্ষ ঘটে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X