মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সালমা ফাইয়াজ
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৭:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

মুখোশ খুলে নিজেকে দেখা

মুখোশ খুলে নিজেকে দেখা

আগুনে হাত দিলে যে হাত পোড়ে, এ জ্ঞান মানুষের প্রথম আত্মজ্ঞান। আগুন আবিষ্কারের সঙ্গে সঙ্গে মানুষ এটি শিখেছিল। পরে জানল—কাঁচা মাংস আগুনে ঝলসালে তার স্বাদ বাড়ে। এরও পরে জানল আগুনের উপাদান—তত্ত্বজ্ঞান। কিন্তু আত্মজ্ঞান? তা আজও মানুষের প্রাথমিক স্তরেই রয়ে গেছে। মানুষ চাঁদের খবর জানে, কিন্তু নিজের মনকে জানতে চায় না।

ছেলেমেয়েদের জিজ্ঞাসা করুন—তাদের জীবনের উদ্দেশ্য কী? অধিকাংশই নিরুত্তর। কেউ কেউ বলে, ডাক্তার হব। কেন? সিনেমায় দেখেছে, গ্রামে দেখেছে, ডাক্তার মানেই জীবন-মৃত্যুর চাবিকাঠি। সমাজ যা দেখিয়েছে, তাই তারা চায়—টাকা থাকলে সব কেনা যায়। কে কত দামে বিকোয়, সেটাই যেন মূল জ্ঞান।

আত্মজ্ঞান থাকলে তারা জানত, মানুষ জন্মায় নিজস্ব প্রবণতা ও প্রতিভা নিয়ে। সেই জন্মগত গুণাবলিকেই চর্চা ও পরিশ্রমে বিকশিত করতে হয়। আত্মজ্ঞান মানে নিজের সীমা বোঝা। এই সীমা না বুঝেই অনেকে অহংকারী হয়—যা নেই, তা আছে প্রমাণ করতে চায়। দামি পোশাক, সাজসজ্জা, টাকাপয়সা, ক্ষমতা—সবই মিথ্যা পার্সোনালিটির মুখোশ। ‘Persona’ মানেই মুখোশ। মুখোশ পরে মানুষ নিজের আসল মুখটাই ভুলে যায়।

আমরা কী চাই জানি না—আমাদের চালায় ব্যবসায়ী, রাজনীতিক, তথাকথিত বুদ্ধিজীবী ও ধর্মের ব্যবসায়ীরা। তারা যা চায়, সেটাই আমরা করি। অথচ ভাবি করছি আমি!

এ মিথ্যা পরিচয়ের গ্লানি যারা আর বহন করতে চান না, তারা প্রতিদিন একটু সময় রাখুন নিজের জন্য। নিজেকে জিজ্ঞাসা করুন—আমি কে? আমি কী জানি? আমার জ্ঞান, মন, বুদ্ধি, চিন্তা কি পরিশীলিত হয়েছে? আমি কি আজ আগের চেয়ে ভালো মানুষ?

বিদ্যা, অর্থ না থাকলেও ভক্তি, আন্তরিকতা, ঐকান্তিকতা দেওয়ার ক্ষমতা আমাদের আছে। নিজেকে দিন। নিজের মুখোশ খুলে আয়নায় নিজেকে দেখুন।

লেখক: সমাজচিন্তক

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X