চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেন বিলম্বে যাত্রীদের বিক্ষোভ

চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেন বিলম্ব করায় যাত্রীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেন বিলম্ব করায় যাত্রীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেন বিলম্ব করায় এবার বিক্ষোভ করেছেন যাত্রীরা। রোববার (২৪ আগস্ট) সকালে চট্টগ্রাম রেলস্টেশনে এ ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ যাত্রীরা রেললাইনে নেমে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকে দেন। ফলে সেটি ছাড়তে এক ঘণ্টারও বেশি দেরি হয়।

জানা যায়, ঢাকা থেকে আসা মহানগর এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে প্রায় আড়াই ঘণ্টা দেরিতে চট্টগ্রামে পৌঁছে। এতে করে ট্রেনটির শতধিক যাত্রী কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ধরতে না পেরে বিক্ষোভ করেন।

রেলওয়ের কর্মকর্তা ও যাত্রীরা জানান, মহানগর এক্সপ্রেসের নির্ধারিত পৌঁছার সময় ছিল রাত সাড়ে ৩টা। কিন্তু ইঞ্জিন সংকটের কারণে ট্রেনটি পৌঁছায় সকাল ৬টা ১০ মিনিটে। এর মধ্যেই কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ভোরে ছেড়ে যায়। ট্রেন ধরতে না পেরে ক্ষুব্ধ যাত্রীরা স্টেশন মাস্টারের দপ্তরের সামনে ও প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এ সময় রেলওয়ের কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে যাত্রীদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত যাত্রীদের পরবর্তী কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেসে পাঠানোর আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে অনেক যাত্রী বিকল্প পথে চলে গেছেন।

চট্টগ্রাম স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, ‘ইঞ্জিন সংকট প্রকট আকার ধারণ করেছে। এ কারণে ট্রেন সময়মতো চলতে পারছে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১০

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১১

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১২

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৯

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

২০
X